বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

আজ ডিএমপির মিডিয়া বিভাগের নতুন ডিসির যোগদান

  • Update Time : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩০৬ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম।
গত সোমবার (৯ সেপ্টেম্বর ২০২৪ খ্রি.) ডিএমপি কমিশনার মোঃ মাইনুল হাসান পিপিএম, এনডিসি স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
পুলিশের এ কর্মকর্তা ২০০৬ সালে ২৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারে সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি ২০১৩ সালে অতিরিক্ত পুলিশ সুপার পদে এবং ২০১৮ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পান।
ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে যোগদানের পূর্বে মুহাম্মদ তালেবুর রহমান এআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত ছিলেন।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি বিষয়ে বিএসএস (অনার্স) এবং এমএসএস ডিগ্রি লাভ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews