রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৩ জন গ্রেফতার তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ডেপুটি স্পীকার চুরির মামলার ঘটনায় আসামি গ্রেফতারসহ ৯টি চোরাই সেলাই মেশিন উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ

ডিপ্লোমা প্রকৌশলী (ডেসকো) এর ইঞ্জনিয়ার প্রিন্স দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক।

  • Update Time : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ৪১০ Time View

মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের ফলোশিয়া গ্রামের মাফরুল সাদিক প্রিন্স যিনি একজন (ডেসকো) এর ডিপ্লোমা সহকারী প্রকৌশলী। তিনি বর্তমানে (ডেসকো) এর খিলক্ষেত অফিসে বসেন। তার আগেও তিনি মিরপুর ১৩ নম্বরে ডেসকোর সহকারে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। ১৯৯৬ সালে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে তৎকালীন বিদ্যুৎ প্রতিমন্ত্রীর ছত্র ছাইয়ায় ও তার মদতে (ডেসকো) তে উপসহকারী প্রকৌশলী হিসাবে যোগদান করে।
ফরিদপুর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজেই তার রাজনীতির হাতে খড়ি। পড়াশুনার পাশা পাশি তিনি উক্ত কলেজর জি এস নির্বাচিত হয়। পরবর্তী সময়ে ডিপ্লোমা শেষ করে চাকুরীর জন্য সে ঢাকায়। যখন সে ঢাকায় আসে তখন তার কাছে ম্যাচ খরচ চালানোরও টাকা ছিল না।
ডেসকোতে চাকুরীতে যোগদানের পরই তিনি রাজনৈতিক ভাবে বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন এবং দীর্ঘর্দিন যাবৎ ওই পদে থেকে রাজনৈতিক মদতে অবৈধ উপায়ে কোটি কোটি টাকার মালিক হন।
ডেসকো নেতা হওয়ার সুবাদে নিজের স্ত্রী নামে ” লাবনী এন্টারপ্রাইজ” প্রতিষ্ঠান করে তোলেন। ডেসকোতে সেবা নিতে আসা অনেক ভুক্তভুগি ও ডেভেলপার কোম্পানী ইলেকট্রিক লাইন ও লোডের জন্য আবেদন করলে তাদের কাছে অবৈধ ভাবে টাকা দাবি করতেন এমনকি টাকা না দিলে আবেদন গ্রহণ এবং কাজ করতেন না। এমনকি তিনি বিভিন্ন ভাবে গ্রাহক কে তাদের লিফ্ট,জেনারেটর, সোলার,সাব-স্টেশন ইত্যাদির কাজ তার স্ত্রীর প্রতিষ্ঠানে ” লাবনী এন্টারপ্রাইজ” এ দিতে বাধ্য করতেন ।
গ্রাহকরা তার কথামতো কাজ না করলে তাদের আবেদন গ্রহণ করতেন না এবং কাজও দিতেন না। এইভাবে ডেসকোতে তিনি অনৈতিকভাবে প্রচুর টাকা ইনকাম করেছে।
তার রয়েছে ফলসিয়া গ্রামে থ্রি প্লেক্স বাড়ি যা এলাকার বাসিন্দার কাছে কিং প্যালেস নামে পরিচিত। দিঘা ইমতিয়াজ মোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ১০ লক্ষ টাকা ক্যাশ প্রধান সাপেক্ষে আজীবন দাতা সদস্য হন।
তার বসুন্ধরাতে রয়েছে ১৭৬০ স্কয়ার ফিট সম্মলিত বিশাল বিলাস বহুল ফ্লাট (ব্লক-জি, বাসা নম্বর#১৩৮, রোড নাম্বার# ১৯, বসুন্ধরা আবাসিক, ঢাকা। এছাড়াও এন ব্লকে স্ত্রীর নামে ৫ কাঠা জায়গায় ১০ তলা বাড়ি এবং ২ টা গাড়ি রয়েছে (২০২৪ মডেলের হুন্দাই জীব ও নোহা মাইক্রো বাস)।
লাবনী এন্টারপ্রাইস এ দীর্ঘ ১৬ বছর ধরে প্রিমিয়ার ব্যাংক, নিকুঞ্জ শাখায় অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। এছাড়াও নাম বেনামে অঢেল টাকার মালিক বোনে গেছেন।
এ প্রসঙ্গে মোঃ তোফাজ্জল হোসেন (পদবী যুগ্মসচিব ও নির্বাহী পরিচালক (অর্থ ও হিসাব) বলেন ,উপরোক্ত বিষয়ে কেউ এখনো অভিযোগ দেয়নি। যদি কেউ লিখিত অভিযোগ প্রদান করে তাহলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে খিলক্ষেত অফিসে মাফরুল সাদিক প্রিন্স এর সাথে যোগাযোগ করা হলে অফিসের ফোনে তাকে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews