রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৩ জন গ্রেফতার তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ডেপুটি স্পীকার চুরির মামলার ঘটনায় আসামি গ্রেফতারসহ ৯টি চোরাই সেলাই মেশিন উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ

ডিআইজি পদমর্যাদার ১২ কর্মকর্তার পদায়ন

  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৪০২ Time View

আজ বুধবার (২১ আগস্ট ২০২৪ খ্রি.) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপসচিব মো: মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদায়ন করা হয়।
বাংলাদেশ পুলিশের উপ পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।এসব কর্মকর্তাদের মধ্যে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি রয়েছেন। এছাড়াও আছেন চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, গাজীপুর ও বরিশাল মহানগরী পুলিশের কমিশনারও।
পদায়নকৃত কর্মকর্তাগণ হলেন-বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নূরুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি নূরে আলম মিনা ও খুলনা রেঞ্জের ডিআইজি মইনুল হককে, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলামকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সংযুক্ত করা হয়েছে।
সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শফিউর রহমানকে ঢাকা রেলওয়ে পুলিশে; রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আনিসুর রহমানকে ঢাকা নৌ পুলিশে; বরিশাল রেঞ্জের ডিআইজি মো. ইলিয়াছ শরীফকে ঢাকায় এন্টি টেররিজম ইউনিটে, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মো. শাহ আবিদ হোসেনকে ঢাকা টুরিস্ট পুলিশে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদারকে ঢাকায় টিঅ্যান্ডআইএমে, সিলেট মহানগরী পুলিশের কমিশনার মো. জাকির হোসেন খানকে ঢাকা পিবিআইয়ে, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মাহবুব আলমকে ঢাকা রেলওয়ে পুলিশে ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জিহাদুল কবিরকে ঢাকা পিবিআইয়ে সংযুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews