বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

মিরপুরে সচেতন অভিভাবক সমাজের মানববন্ধন কর্মসূচি

  • Update Time : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
  • ৪৬৬ Time View

শিক্ষাক্রম-২০২১ বাতিলের দাবীতে মীরপুর বাংলা স্কুল এন্ড কলেজ (বালিকা শাখায়) অভিভাবকদের আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয় । কর্মসূচিতে সচেতন অভিভাবক সমাজ, বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক এবিএম জাকারিয়া রাজিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় আহবায়ক আইনজীবী মোঃ আবু মুসলিম বিন হাই, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের প্রতিনিধি পঙ্কজ নাথ সুর্য ও মোঃ রাশেদ, সচেতন ছাত্র সমাজের অতিরিক্ত যুগ্ম আহবায়ক শাহ্ মুহাম্মাদ আলী মাহাদী এবং উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক কানিজ ফাতেমা, রাবেয়া সুলতানা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ । বক্তারা বলেন, ২০২৩ সাল থেকে এদেশের প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নতুন কারিকুলাম চালু হয়েছে। এই কারিকুলাম এদেশের পতিত শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে । ছেলে-মেয়েদের শিক্ষার এই নৈরাজ্য ও তাদের বিপন্ন ভবিষ্যৎ দেখে উদ্বিগ্ন হয়ে দেশবাসী শুরু থেকেই কারিকুলাম বাতিলের দাবীতে আন্দোলন করে আসছেন । বিগত প্রায় দেড় বছরের অভিজ্ঞতা থেকে আমরা বুঝতে পারছি সাধারণ ধারার শিক্ষা এবং সাধারণের সন্তানের ভবিষ্যৎকে ধ্বংস করার জন্যই বিদেশী নানা শক্তির সাথে মিলে বিগত স্বৈরাচারী হাসিনা সরকার এই কারিকুলাম প্রণয়ন করেছিল । কিন্তু স্বৈরাচারের পতনের পর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই কারিকুলাম বাতিলের পক্ষে মতামত দিয়েছেন । তবে এই কারিকুলাম বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা এখানো দেয়া হয়নি ।
বক্তরা অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শিক্ষা, মেধা এবং নৈতিকতা ধ্বংসকারী এই শিক্ষাক্রম ২০২১ বাতিলের দাবি জানান । সেই সাথে পুর্বের কাঠামোবদ্ধ শিক্ষা কারিকুলাম চালু করার আহবান জানান । বক্তারা দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুর্নীতি, অনিয়ম এবং অর্থ আত্মসাতের বিষয় গুলো নিয়ন্ত্রণে আনার জন্য বর্তমান সরকার এবং সচেতন দেশবাসীর প্রতি দৃষ্টি আকর্ষণ করেন । সেই সাথে যারা শিক্ষার্থীদের শিক্ষাজীবন নিয়ে ছিনিমিনি খেলেছে, অভিভাবক ও শিক্ষকদের উপর জুলুম করেছে তাদেরকে অপসারন করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন । অভিভাবক ও আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারেরও দাবী করেন ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews