বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

সড়কে চলাচল নির্বিঘ্ন করতে কাজ করছে ডিএমপি: যুগ্ম পুলিশ কমিশনার ট্রাফিক

  • Update Time : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ৩৬৫ Time View

চলমান এইচএসসি পরীক্ষা ছাড়াও চলতি সপ্তাহে ঢাকা মহানগরীতে উল্টো রথযাত্রা, তাজিয়া মিছিলসহ বেশকিছু কর্মসূচি থাকায় নগরবাসীর জনদুর্ভোগ কমাতে ক্রাইম বিভাগ ও ট্রাফিক বিভাগ সমন্বয় করে কাজ করবে বলে জানিয়েছেন ট্রাফিক-দক্ষিণের যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান বিপিএম-বার, পিপিএম-বার।
আজ শনিবার (১৩ জুলাই ২০২৪) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে সাপ্তাহিক ট্রাফিক আপডেট নিয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
যুগ্ম পুলিশ কমিশনার বলেন, চলতি সপ্তাহের তিনদিন এইচএসসি পরীক্ষা, ১৫ জুলাই উল্টো রথযাত্রা, ১৭ জুলাই পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল আছে। পাশাপাশি কোটাবিরোধী আন্দোলন চলছে। অতিবৃষ্টি ও সড়কে রাস্তা খোড়াখুড়ির কারণে যানজট আরো বেড়ে যায়। সবকিছু মিলিয়ে চলতি সপ্তাহে ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ থাকছে। সম্মানিত নগরবাসীর জনভোগান্তি কমানো ও চলাচল নির্বিঘ্ন করতে আপ্রাণ চেষ্টা করবে ডিএমপি।
তিনি বলেন, চলতি সপ্তাহের ট্রাফিক চ্যালেঞ্জ মাথায় রেখেই ট্রাফিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সম্মানিত নগরবাসীর চলাচল নির্বিঘ্ন করতে রাতদিন কাজ করছেন আটটি ট্রাফিক বিভাগসহ টিম ডিএমপির সকল সদস্য।
অটোরিকসা চলাচল সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, ঢাকা শহরের মূল সড়কে অটোরিকসা চলাচলের কোন সুযোগ নেই। এ জন্য বিভিন্ন স্টকহোল্ডার ও কমিউনিটি ট্রাফিক পুলিশের মাধ্যমে সচেতন করা হচ্ছে।
অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঢাকা শহরের অধিকাংশ ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। ফুটপাত শুধুমাত্র নগরবাসীর চলাচল করার জন্য। কিন্তু কিছু কিছু জায়গায় পুনরায় ফুটপাতে দোকান বসানোর চেষ্টা করা হয়। ট্রাফিক পুলিশসহ ক্রাইম বিভাগকে নির্দেশ দেওয়া আছে ফুটপাত অবৈধভাবে দখলে রাখলে সাথে সাথে ব্যবস্থা নেওয়ার জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews