বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

স্পীকারের সাথে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

  • Update Time : বুধবার, ১০ জুলাই, ২০২৪
  • ৩৬৪ Time View

আজ ১০ জুলাই ২০২৪ খ্রি.বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে আজ তাঁর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বিদায়ী সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে তাঁরা সংসদীয় মৈত্রী গ্রুপসহ জাতীয় সংসদের সাথে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন কর্মকান্ডের বিষয়ে আলোচনা করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরালো করতে ভূমিকা রাখতে পারে।
স্পীকার বলেন, বাজেট অধিবেশনকালীন সময়ে জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশন অনুষ্ঠিত হয়। বাজেট সম্পর্কে ধারণা পেতে সংসদ সদস্যরা এই সেশনগুলোতে অংশগ্রহণ করেন। তিনি বলেন, জাতীয় সংসদে বাজেট ডিব্রিফিং সেশনের সফলতার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রশংসনীয় ভূমিকা রয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হুইটলি দীর্ঘদিন যাবত জাতীয় সংসদের স্পীকার হিসেবে দায়িত্ব পালনের জন্য ড. শিরীন শারমিন চৌধুরীকে অভিনন্দন জানান। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও লিঙ্গসমতা আনয়নে জাতীয় সংসদের স্পীকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। এসময় রাষ্ট্রদূতের বিশেষ সহকারীসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews