রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেফতার করেছে ডিবি বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধারসহ চারজনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৮৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৩ জন গ্রেফতার

ডিবির অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার-২

  • Update Time : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ২৬৫ Time View

রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ খালেদ ও মোঃ নজরুল। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৮ হাজার ১০০পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৯৪ হাজার ৭০০টাকা উদ্ধার করা হয়।
সোমবার বিকেলে ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-ওয়ারী জোনাল টিম।
গোয়েন্দা ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ হোসেন, পিপিএম-সেবা ও ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে। কয়েকজন মাদক কারবারি ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার এল ব্লকে একটি ভবনের সামনে ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় ডিবির টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ভাটারা থানায় মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews