বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

বাংলাদেশ পুলিশের বার্ষিক আযান ও ক্বিরাত প্রশিক্ষণ-২৪

  • Update Time : রবিবার, ৭ জুলাই, ২০২৪
  • ৩১৫ Time View

আজ রবিবার (৭ জুলাই ২০২৪)রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার, বিপিএম-বার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত)।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম এর নির্দেশনায় শুরু হয়েছে বাংলাদেশ পুলিশের বার্ষিক আযান ও ক্বিরাত প্রশিক্ষণ ২০২৪।
৫ সপ্তাহ মেয়াদী এ প্রশিক্ষণ পরিচালনা করবে আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)। এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন বিশ্ববিখ্যাত ক্বারী ও ইক্বরার সভাপতি, শাইখ আহমাদ বিন ইউসুফ আল-আযহারীসহ ইকরার অন্যান্য প্রশিক্ষকবৃন্দ। প্রশিক্ষণ কার্যক্রমের সার্বিক সহাযোগিতায় রয়েছে ডিএমপির কল্যাণ ও ফোর্স বিভাগ।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম-পুলিশ কমিশনার (লজিস্টিকস) মোহাম্মদ জায়েদুল আলম, বিপিএম-সেবা, পিপিএম-বার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সোহেল রানা, পিপিএম-সেবা। এসময় ডিএমপির কল্যাণ ও ফোর্স এবং লজিস্টিকস বিভাগের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ মার্চ ২০২৪ সর্বশেষ ২০২৩ সালের আযান ও ক্বিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করার সময় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম বিজয়ীদের উচ্চতর প্রশিক্ষণের নির্দেশনা প্রদান করেন। তারই ধারাবাহিকতায় বিগত পাঁচ বছরে বাংলাদেশ পুলিশের আযান ও ক্বিরাত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী ১৬ জনকে নিয়ে ৫ সপ্তাহ মেয়াদী এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews