বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

স্বাধীন বাংলাদেশের প্রথম আইজিপি ও স্বরাষ্ট্র সচিব আবদুল খালেকের আজ ১১তম মৃত্যুবার্ষিকী

  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৫০৫ Time View

বাংলাদেশ পুলিশের প্রথম মহাপরিদর্শক (আইজিপি) ও দেশের প্রথম স্বরাষ্ট্রসচিব আবদুল খালেকের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৩ সালের ১০ জুন তিনি মৃত্যুবরণ করেন।
আবদুল খালেক ১৯২৭ সালের ১ মার্চ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার জিরুইন গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে সম্মান ডিগ্রি লাভের পর ১৯৫০ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাস করেন। এরপর কিছুদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করেন।
১৯৫১ সালে তিনি তৎকালীন সিভিল সার্ভিস অফ পাকিস্তান (সিএসপি) পরিক্ষায় উত্তীর্ণ হয়ে পুলিশ ক্যাডারে যোগ দেন। তিনি তৎকালীন গোপালগঞ্জ ও নারায়ণগঞ্জ মহকুমায় এসডিপিও এবং বরিশাল, পাবনা, রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহ জেলায় পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। সারদায় পুলিশ একাডেমির অধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি মুজিবনগর সরকারের সময় থেকে স্বাধীন বাংলাদেশের প্রথম আইজিপি হিসেবে ২৩ এপ্রিল ১৯৭৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ১৯৭১ সালের ৪ সেপ্টেম্বর থেকে ১৯৭৩ সালের ২৬ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের প্রথম স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৭১ সালের ২৫ মার্চ পুলিশ একাডেমি সারদায় কর্মরত থাকাকালে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন আবদুল খালেক। পাকিস্তানি বাহিনীর আক্রমণের কারণে সারদা প্রত্যাবর্তনে ব্যর্থ হয়ে তিনি পরিবারসহ ভারতে চলে যান। তৎকালীন পূর্ব পাকিস্তানে কর্মরত সব পুলিশ সদস্যকে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি চিঠি লেখেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি কলকাতায় সচিব হিসেবে দায়িত্ব পালন করায় পাকিস্তানের সামরিক আদালত তার অনুপস্থিতিতে বিচার করে সাজা প্রদান করে।
তিনি স্ত্রী সেলিনা খালেক, ছেলে বি এ এন এনান, মেয়ে শামিমা খালেকসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
প্রয়াত আবদুল খালেকের প্রকাশিত বইগুলো হলো পলিটিক্যাল ইকোনমি অব ফরেন এইড, ট্রান্সফার অব টেকনোলজি, শেখ মুজিব লিবারেশন ওয়ার, বাংলাদেশ এডুকেশন রিফর্মস।
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২০১৯ ‍সালে “স্বাধীনতা পুরস্কার”- এ ভূষিত হয়েছেন আবদুল খালেক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews