বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

হাজারীবাগ থানা পুলিশ কর্তৃক দেশীয় অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার-৪

  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৩৮০ Time View

রাজধানীর হাজারীবাগে ছিনতাইয়ের ঘটনায় চার ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে হাজারীবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো মো: রায়হান হোসেন স্বপন, মো: রাসেল, মো: কুরবান ও মো: সাগর। এ সময়ে তাদের হেফাজত থেকে ছিনতাইয়ে ব্যবহৃত ২টি চাপাতি ও ২টি চাকু এবং ছিনতাইকৃত নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ পিপিএম জানান, গ্রেফতারকৃতরা শুক্রবার হাজারীবাগের বেরীবাঁধ সালাম সরদার রোডে একটি অটোরিকশার গতিরোধ করে যাত্রীদের ভয়-ভীতি দেখিয়ে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অটোরিকশার যাত্রীদের চিৎকার শুনে ঘটনাস্থলে পৌঁছায় টহলরত হাজারীবাগ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ছিনতাইকারী সাগরকে চাপাতিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
তিনি জানান, গ্রেফতারকৃত সাগরের দেওয়া তথ্যের ভিত্তিতে কামরাঙ্গীরচর, মোহাম্মদপুর ও কেরানীগঞ্জে ধারাবাহিক অভিযান চালিয়ে ছিনতাইকারী রায়হান হোসেন স্বপন, রাসেল ও কুরবানকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ। তারা পেশাদার ছিনতাইকারী। ছিনতাইয়ের পাশাপাশি তারা চুরি করতে গিয়ে মানুষকে গুরুতর আঘাত এমনকি খুন করতেও দ্বিধা করতো না।
ওসি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। হাজারীবাগ থানার মামলায় গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews