বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

প্রচণ্ড তাপদাহে ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগ শ্রমজীবী মানুষের মাঝে খাবার পানি ও স্যালাইন বিতরণ

  • Update Time : শনিবার, ৪ মে, ২০২৪
  • ১২৪৬ Time View

বৈশাখের খরতাপে এক মাস ধরে হাঁসফাঁস করছে মানুষ। প্রচণ্ড তাপদাহে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। তীব্র গরমে সাধারণ মানুষ, পথচারী, রিকশাচালকসহ বিভিন্ন পেশার মানুষদের একটু স্বস্তি দিতে উদ্যোগ নিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)। তাঁর নির্দেশে ঢাকা মহানগরীতে অসহায় ও শ্রমজীবী মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ করা হচ্ছে।
এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ডেমরা ফ্লাইওভারের নিচে ডিএমপির ট্রাফিক-ওয়ারী বিভাগের পক্ষ থেকে উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম সাধারণ মানুষ, শ্রমজীবী ও পথচারীদের মাঝে বোতলজাত খাবার পানি ও প্যাকেটজাত খাবার স্যালাইন বিতরণ উদ্বোধন করেন।
ডিএমপি কমিশনার মহোদয়ের মানবিকতার হাত ধরে তীব্র দাবদাহে ট্রাফিক ওয়ারী বিভাগ এর আগে যাত্রাবাড়ী চৌরাস্তা, জুরাইন ও মুনশিখোলা এলাকায় বিশুদ্ধ বোতলজাত খাবার পানি ও প্যাকেটজাত খাবার স্যালাইন বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। সর্বশেষ ডেমরায় এ কার্যক্রম চালু হলো। এমন পরিস্থিতিতে এ কার্যক্রম চলমান থাকবে এবং বিতরণের স্থানও বৃদ্ধি করা হবে বলে ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার জানান।
সুপেয় পানি ও খাবার স্যালাইন পেয়ে পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন পথচারী, অসহায় ও শ্রমজীবী মানুষেরা।
এ সময় ট্রাফিক ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার সুলতানা ইশরাত জাহান, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোস্তাইন বিল্লাহ ফেরদৌস, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার তানজিল আহমেদ, টিআই মৃদুল কুমার পাল, মহিলা ওয়ার্ড কাউন্সিলর মোসা. হিমেল ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews