বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

আজ বিকেলে বসছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন

  • Update Time : বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ৩৯৯ Time View

আজ বিকেলে বসছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। গত ১৫ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এই অধিবেশন আহ্বান করেন।
বৃহস্পতিবার ২ মে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে বিকাল ৫টায় অধিবেশন শুরু হবে। সংসদে অধিবেশন শুরুর আগে সংসদ উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে।
সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের শুরুতে সভাপতিমণ্ডলীর মনোনায়ন দিবেন। পরবর্তীতে ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আবদুল হাই এর অকাল মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপিত হবে। পরে সংসদের রেওয়াজ অনুযায়ী এই শোক প্রস্তাবের ওপর আলোচনা হবে।
জুনে বর্তমান সরকার ও দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের আগে, এই অধিবেশনটি তেমন দীর্ঘ হবে না।
গত ৩০ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে। প্রথম অধিবেশনের প্রথম দিন বিকেল ৩টায় জাতীয় সংসদে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অধিবেশনে মোট কার্যদিবস ছিল ২২টি। এ অধিবেশনে দুইটি বিল পাস হয়। শেষ হয় ৫ মার্চ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews