বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

অতিরিক্ত আইজিপি মোঃ মাজহারুল ইসলামকে ডিএমপি কমিশনারের বিদায়ী শুভেচ্ছা

  • Update Time : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ৩১৩ Time View

পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোঃ মাজহারুল ইসলাম বিপিএম সুদীর্ঘ প্রায় ৩৩ বছরের বর্ণাঢ্য চাকরি জীবন শেষে আগামীকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) অবসরে যাচ্ছেন। তার অবসর উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরিবারের পক্ষ থেকে বিদায়ী শুভেচ্ছা জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার।
সোমবার বিকেলে ডিএমপি কমিশনারের নেতৃত্বে একটি টিম পুলিশ হেডকোয়ার্টার্সে তার নিজ কার্যালয়ে এ বিদায়ী শুভেচ্ছা জানান। এ সময় অতিরিক্ত আইজিপি মোঃ মাজহারুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
সম্মাননা প্রদানকালে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে সুনামের সাথে দায়িত্ব পালন করার জন্য অতিরিক্ত আইজিপিকে ডিএমপি কমিশনার কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বিদায়ী কর্মকর্তার সুন্দর জীবন ও সুস্থতা কামনা করেন।
সম্মাননা প্রদানকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহাঃ আশরাফুজ্জামান বিপিএম, যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস) মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম-বার সহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মোঃ মাজহারুল ইসলাম বিপিএম ১৯৯১ সালের ২০ জানুয়ারি ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ডিআইজি হিসেবে তিনি স্পেশাল ব্রাঞ্চে অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন পূর্ব তিমুর এবং লাইবেরিয়ায় দায়িত্ব পালন করেন। তিনি ২০২০ সালের ৯ নভেম্বর থেকে পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews