বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

গেন্ডারিয়া থানা পুলিশ কর্তৃক গ্রিল কাটার চোর সদস্য স্বর্ণালংকারসহ গ্রেফতার

  • Update Time : সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ৩৫২ Time View

রাজধানীর গেন্ডারিয়া থেকে স্বর্ণালংকারসহ গ্রিল কাটা চোর চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গেন্ডারিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম ওয়াহিদ। গ্রেফতারের সময় তার হেফাজত থেকে স্বর্ণের ১টি আংটি, ২টি হাতের বালা, ১টি গলার চেইন, নগদ ১২ হাজার টাকা ও চুরির সময় পরিহিত শার্ট-প্যান্ট উদ্ধার করা হয়েছে।
গতকাল রোববার দুপুরে গেন্ডারিয়ার লোহারপুল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইন বিপিএম-সেবা জানান, গেন্ডারিয়ার সতীশ সরকার রোডের একটি ফ্ল্যাটের একজন ভাড়াটিয়া গত ৯ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ায় গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে যান। ১৫ এপ্রিল ঈদ উদযাপন শেষে তিনি ফিরে এসে দেখেন বাসার মেইন দরজার বাইরে তালা লাগানো এবং ভিতর থেকে আটকানো। ফ্ল্যাটের ভিতরের দিক থেকে দরজা বন্ধ থাকায় তার সন্দেহ হয়। তিনি বাসার সকল জানালা চেক করতে গিয়ে দেখেন রান্নাঘরের জানালার গ্রিল কাটা। তিনি তার রুমের ভিতরে প্রবেশ করে দেখেন জিনিসপত্র সব এলোমেলো, বেডরুমে থাকা আলমারির তালা ভেঙ্গে চোরেরা স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে গেছে। এ ঘটনায় গত ১৬ এপ্রিল গেন্ডারিয়া থানায় একটি মামলা রুজু হয়।
তিনি জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্ত ওয়াহিদের অবস্থান শনাক্ত করে গেন্ডারিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের সময় তার দেয়া তথ্যের ভিত্তিতে স্বর্ণালংকার ও নগদ টাকা উদ্ধার করা হয়।
ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার জানান, গ্রেফতারকৃত ওয়াহিদ তার পলাতক সহযোগীদের সহযোগিতায় রাতের আধারে বিভিন্ন ফাঁকা বাসা-বাড়িতে জানালার গ্রিল কেটে চুরি করতো। ঘটনার দিন রাতে ওয়াহিদ ও তার সঙ্গীরা সিসি ক্যামেরার উপর কাপড় দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে জানালার গ্রিল কেটে ফ্ল্যাটে প্রবেশ করে। বাসার মেইন দরজা ভিতর দিক থেকে আটকিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে পালিয়ে যায়। চুরির সময় ওয়াহিদের চুল ও দাড়ি দৃশ্যমান থাকলেও পরবর্তীতে চুল ও দাড়ি কেটে ফেলে। চুরির টাকা দিয়ে ওয়াহিদ শশুড় বাড়ির পরিবারের লোকজনকে নিয়ে কক্সবাজার ভ্রমণে যায়। ভ্রমণ শেষে গেন্ডারিয়ায় ফিরলে থানা পুলিশের হাতে গ্রেফতার হয়। ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
লুণ্ঠিত আরো মালামাল উদ্ধার এবং চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews