বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

রামপুরায় কোটি টাকার মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ আইসসহ সঙ্গীত শিল্পী গ্রেফতার

  • Update Time : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৪০৪ Time View

আজ শনিবার সকালে রামপুরা থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (খিলগাঁও জোন) মোঃ রাশেদুল ইসলাম পিপিএম।
রাজধানীর রামপুরা এলাকা থেকে কোটি টাকার ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল মেথ (Methamphetamine) আইসসহ একজন সঙ্গীত শিল্পীকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ।
গ্রেফতারকৃতের নাম মোঃ এনামুল কবির ওরফে রেবেল। গ্রেফতারের সময় তার কাছ থেকে এক কেজি ক্রিস্টাল মেথ আইস ও মাদক বিক্রিতে ব্যবহৃত ১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
শুক্রবার সন্ধ্যায় রামপুরা থানার ডিআইটি রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, গতকাল সন্ধ্যায় কয়েকজন লোক রামপুরা থানার ডিআইটি রোডে মাদকদ্রব্য আইস বিক্রির জন্য অবস্থান করছে এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে খিলগাঁও জোনের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ-আল-মামুন এর নেতৃত্বে অভিযান চালিয়ে এনামুল কবিরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তিনি জানান, গ্রেফতারকৃত এনামুল কবির একজন সঙ্গীত শিল্পী এবং সে উচ্চারণ ব্যান্ডের ভোকাল সদস্য। সে নিজেকে একজন চাল ব্যবসায়ী হিসেবে পরিচয় দেয়। সে গত নভেম্বর মাস থেকে মাদক ব্যবসার সাথে জড়িয়ে যায়। এ ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যহত আছে।
গ্রেফতারকৃত এনামুল কবিরের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews