1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

গুলশানে মধুমতি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তা কর্মীকে নৃশংসভাবে খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

মো:খাইরুল ইসলাম,স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৯৫ Time View

রাজধানীর গুলশান এলাকায় মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্তব্যরত সিকিউরিটি গার্ডকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা-গুলশান বিভাগ। এ সময় তার নিকট থেকে হত্যাকান্ডে ব্যবহৃত চাপাতি, এটিএম বুথ ভাঙার কাজে ব্যবহৃত হাতুড়ি, শাবল উদ্ধার করা হয়।
গতকাল সোমবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)।
তিনি বলেন, গত ১০ এপ্রিল ভোরে গুলশান থানার শাহজাদপুর প্রগতি সরণি মাইশা চৌধুরী টাওয়ারে অবস্থিত মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্মরত সিকিউরিটি গার্ড হাসান মাহমুদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের ভাই মাহফুজুর রহমান রুমেল গুলশান থানায় একটি মামলা রুজু করেন।
তিনি বলেন, এ ঘটনায় থানা পুলিশ, সিআইডি এবং অন্যান্য সংস্থার পাশাপাশি ডিবি গুলশান জোনাল টিম মামলাটির ছায়া তদন্ত শুরু করে। তদন্তকালে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সনাক্ত করে আরিফুলকে গতকাল গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃত আরিফুল ইসলাম ইউটিউবের মাধ্যমে ব্যাংক/এটিএম বুথ ডাকাতির দৃশ্য দেখে কৌশল রপ্ত করে। এরপর পরিকল্পনা করে, খুন করে হলেও এটিএম বুথের টাকা লুট করবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য একটি মার্কেট হতে হাতুড়ি, চেনি, মিরপুর পল্লবী মিল্লাত ক্যাম্প মোড় হতে চাপাতি, সাবল, চাকু ও মিরপুর স্টেডিয়ামের ফুটপাত হতে বাংলাদেশ ক্রিকেট দলের একটি জার্সি ক্রয় করে। গুলশানে মাইশা চৌধুরী টাওয়ারে অবস্থিত মধুমতি ব্যাংকের এটিএম বুথে লোক সমাগম কম ও নিরিবিলি মনে হওয়ায় সে ওই এটিএম বুথে লুটের সিদ্ধান্ত গ্রহণ করে। সে পরিকল্পনা মোতাবেক গ্রেফতারকৃত আরিফুল গত ১০ এপ্রিল একটি ব্যাগে করে ওই মালামালসহ ঘটনাস্থলের আশপাশে অবস্থান করতে থাকে। প্রায় দেড় ঘণ্টা ধরে পর্যবেক্ষণ করে সে এটিএম বুথে প্রবেশ করার সময়ে নিরাপত্তা কর্মী বাধা দিলে তাকে চাপাতি নিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর ১০-১২ মিনিট চেষ্টা করে এটিএম বুথ ভাঙতে ব্যর্থ হয়ে হাতুড়ি, হেমার, চেনি, শাবল, চাপাতি, ব্যাগ ইত্যাদি ঘটনাস্থলে রেখে একটি ছোট চাকু নিয়ে চলে যায় ।
হত্যার কারণ হিসেবে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ২-৩ বছর পূর্বে গ্রেফতারকৃত আরিফুল তার বন্ধুদের পরামর্শে ব্যবসার পাশাপাশি ইট, বালি, পাথর সরবরাহের ব্যবসা শুরু করেন। ব্যবসায় লোকসান হওয়ার কারণে সে ১৪-১৫ লক্ষ টাকা ঋণগ্রস্থ হয়ে পড়ে। একপর্যায়ে তার একটি কিডনি বিক্রির চেষ্টা করে মিরপুর এলাকায় লিফলেট ছাড়ে। কিন্তু কিডনি বিক্রি করতে না পারায় এবং পাওনাদারদের দেনা পরিশোধ করতে না পারায় পাওনাদারগণ আরিফুলের বাসায় গিয়ে তাকে খুঁজতে থাকে। পাওনাদারদের চাপে ও ভয়ে সে গত ৩-৪ মাস যাবৎ আত্মগোপন করে। সেই টাকা পরিশোধ করতে আরিফুল এটিএম বুথ লুট করার উদ্দেশ্যে নির্মমভাবে হাসান মাহমুদকে হত্যা করে।
গুলশান থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃত আরিফুলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং