রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২ ঘণ্টার মধ্যে চাঞ্চল্যকর হত্যা মামলার রহস্য উদঘাটসহ চারজনকে গ্রেফতার করেছে সূত্রাপুর থানা পুলিশ পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ৩৯১৮ মামলা ২০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৬ জন গ্রেফতার ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ৬৩ জন গ্রেফতার তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে খেলাধুলা ও সংস্কৃতিচর্চার বিকল্প নেই: ডেপুটি স্পীকার চুরির মামলার ঘটনায় আসামি গ্রেফতারসহ ৯টি চোরাই সেলাই মেশিন উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ বিভিন্ন ব্র্যান্ডের চোরাই মোবাইল ফোন উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে রামপুরা থানা পুলিশ

ঢাকাবাসীর নিরাপত্তার জন্য দিবারাত্রি কাজ করে যাচ্ছে ডিএমপির সদস্যবৃন্দ: ডিএমপি কমিশনার

  • Update Time : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
  • ৫১১ Time View

চলছে পবিত্র রমজান মাস। আর কয়েক দিন পরেই পবিত্র ঈদুল-ফিতর। ঈদের আগ মুহূর্তে সবাই মার্কেটে আসে কেনাকাটা করতে। এ সময় ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় ডিএমপির পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির প্রতিটি সদস্য দিবারাত্রি দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার)।
গতকাল মঙ্গলবার দুপুরে বসুন্ধরা শপিং মল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, রমজানের শুরু থেকেই ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ফোর্স মোতায়েন করা হয়েছে। অজ্ঞানপার্টি ও মলম পার্টি প্রতিরোধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ জন্য সকল অংশীজন, সাংবাদিকগণ ও জনগণের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।
রাজধানীতে ছিনতাই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, ছিনতাই প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। প্রতিটি ক্রাইম ডিভিশন ও গোয়েন্দা বিভাগ সমন্বয় করে কাজ করছে। এর ফলে ছিনতাই কমতে শুরু করেছে।
সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করে ঈদের ছুটিতে মোটরসাইকেলযোগে বাড়িতে যেতে নিরুৎসাহিত করার পাশাপাশি নিষেধও করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে ফিটনেস বিহীন গাড়ি না চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন তিনি।
পরিদর্শনকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার) (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত); অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ মুনিবুর রহমান বিপিএম; যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, বসুন্ধরা শপিং মলের দোকান-মালিক সমিতির সভাপতি উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews