বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

ঈদে ফাঁকা ঢাকায় সতর্ক থাকবে পুলিশ: আইজিপি

  • Update Time : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩৮২ Time View

ঈদে ফাঁকা ঢাকায় মানুষের নিরাপত্তা দিতে পুলিশ সতর্ক অবস্থানে থাকবে বলে জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম।
গতকাল শুক্রবার (২৯ মার্চ) বাদ জুমা রাজারবাগ পুলিশ লাইনের কেন্দ্রীয় জামে মসজিদে বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, পর্যটন স্পটগুলোতে ভিড় বাড়বে, সে অনুযায়ী পরিকল্পনা নেয়া হচ্ছে। ঈদে যাতায়াত নিরাপদ করতে পুলিশ প্রস্তুতি নিচ্ছে ।
ঈদযাত্রায় সাধারণ মানুষ যাতে নিরাপদে পৌঁছাতে পারে পুলিশ এ ব্যাপারে সচেষ্ট থাকবে। সবাই একসঙ্গে কাজ করবে বলেও জানান পুলিশ প্রধান।
আইজিপি আরও বলেন, ঈদকে কেন্দ্র করে বাস, লঞ্চ কিংবা ট্রেনে বাড়তি ভাড়া আদায়ের সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। ফাঁকা ঢাকায় নিরাপত্তা বিধানে সতর্ক থাকবে পুলিশ।
জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত না করতে যাত্রীদের আহ্বান জানিয়েছেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান। এ সময় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার) সহ অতিরিক্ত আইজিপিগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews