বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

ডিএমপি কমিশনারের সাথে পুলিশ ফুটবল ক্লাবের বিদেশী খেলোয়াড়গণের সৌজন্য সাক্ষাত

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩২৪ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সভাপতি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশে পুলিশ ফুটবল ক্লাবের বিদেশী খেলোয়াড়গণ।
গতকাল বুধবার দুপুরে ডিএমপি কমিশনার এর কার্যালয়ে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের প্রধান কোচ আরস্তিকা, গোলকিপিং (জিকে) কোচ এসাম সাবের, খেলোয়ার ভেনেজুয়েলার এডওয়ার্ড মরিলো, কলম্বিয়ার মাতেও প্যালাসিওস, পানামার তেজাদা, উজবেকিস্তানের শোকিবভ, উকতামভ ও আজমত এ সৌজন্য সাক্ষাত করেন।
সৌজন্য সাক্ষাতের জন্য ডিএমপি কমিশনার খেলোয়াড়দেরকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশ পুলিশ ফুটবল টিমের খেলোয়ার হিসেবে বিদেশী খেলোয়াড়দের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মাদ রেজাউল হায়দার পিপিএম-বার ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার, পিপিএম-বার উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি পেশাদার ফুটবল দল। ক্লাবটি বাংলাদেশ পুলিশের নিজস্ব অর্থায়ন ও মালিকানায় পরিচালিত। ক্লাবটিতে পুলিশ খেলোয়াড়দের পাশাপাশি বিদেশী খেলোয়াড়গণও রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews