বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

ডিজিটাল ওয়েট মেশিন জালিয়াতি চক্রের সদস্য গ্রেফতার-৪

  • Update Time : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৩৫৬ Time View

ডিজিটাল ওয়েট মেশিন জালিয়াতি চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ সিরাজুল ইসলাম ওরফে সজীব, মোঃ মনির, মোঃ লিটন ও মোঃ আলাউদ্দিন খাঁন। এ সময় তাদের হেফাজত হতে ৫টি ডিজিটাল ওয়েট মেশিন, ৭টি রিমোট কন্ট্রোল, ১টি স্ক্রু ড্রাইভার, ১টি তাতাল ও ১টি কাচি উদ্ধার করা হয়।
গতকাল শনিবার রাতে ওয়ারী থানার কাপ্তান বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
আজ রবিবার দুপুরে ডিএমপির গোয়েন্দা অফিস কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার, পিপিএম-বার।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ঈদকে সামনে রেখে কতিপয় অসাধু ব্যবসায়ী ডিজিটাল ওয়েট মেশিনে অভিনব কায়দায় মাপে কম দিচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি টিম ওয়ারী থানার কাপ্তান বাজার এলাকায় হোটেল দেশ বাংলা-তে অভিযান চালিয়ে সিরাজুল ইসলাম ওরফে সজীবকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদেপ প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত সজীব একজন টিভি মেকানিক। সে অনলাইন মার্কেটপ্লেস দারাজ থেকে এক ধরনের বিশেষ সার্কিট ও রিমোট সংগ্রহ করে। যার দ্বারা ডিজিটাল ওয়েট মেশিনকে নিয়ন্ত্রণ করা যায়। পণ্যের ওজন রিমোট কন্ট্রোলের মাধ্যমে ইচ্ছে মতো কমানো যায়। ওজনে কম দেওয়া পণ্য বিভিন্ন অসাধু ব্যবসায়ীর কাছে বিক্রি করে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারকৃত মোঃ লিটন ও মোঃ আলাউদ্দিন খাঁন ইতিপূর্বে অর্ডারকৃত রিমোট নিয়ন্ত্রিত ডিজিটাল ওয়েট মেশিন সজিবের কাছে থেকে ডেলিভারি নেওয়ার জন্য এসেছিল। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ডিজিটাল মেশিনের মাধ্যমে প্রতারণাকারী মোঃ মনিরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews