1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১১১৪ মামলা বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২১ জনকে গ্রেফতার করেছে শাহজাহানপুর থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৪ জন গ্রেফতার ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পীকার তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬৭ জন গ্রেফতার জাজিরায় পৃথক অভিযানে ৬৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আট বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৫ জনকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির মামলা-২৭৬৭ মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

‘ম্যাসেজ টু কমিশনার’এ ম্যাসেজ: রাস্তা থেকে সরানো হলো ৭শতাধিক গ্যাস সিলিন্ডার

মোঃ খাইরুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • Update Time : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৩৪১ Time View

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার এর একটি অনন্য উদ্যোগ ‘ম্যাসেজ টু কমিশনার’ (M2C)। তিনি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরপরই দেশের প্রাণকেন্দ্র ঢাকার নাগরিকদের দ্রুত ও স্মার্ট পুলিশি সেবা কার্যক্রমের অংশ হিসেবে ‘ম্যাসেজ টু কমিশনার’ (M2C) সার্ভিস চালু করেন। এর মাধ্যমে ডিএমপির যে কোন নাগরিক পুলিশি সেবা সংক্রান্ত যে কোন তথ্য, অভিযোগ, ইন্টেলিজেন্স, মতামত +৮৮০১৩২০ ২০২০২০ অথবা +৮৮০১৩২০ ১০১০১০ নম্বরে টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দিতে পারেন। কমিশনার অফিসের সরাসরি তত্ত্বাবধানে একটি টিম প্রেরিত মেসেজটি পাওয়া মাত্রই কার্যকরী পদক্ষেপ গ্রহণপূর্বক প্রেরককে ফিরতি মেসেজে অবহিত করেন।
গত সোমবার (৪ মার্চ ২০২৪) রাতে ‘ম্যাসেজ টু কমিশনার’ (M2C)-তে জনৈক ব্যক্তি ম্যাসেজ করেন, মিরপুর ১৩ নম্বরে এপেক্স গার্মেন্টসের দুই ইউনিটের মধ্যবর্তী লেনে দশ দিন যাবত শতাধিক গ্যাস সিলিন্ডার রাখা হয়েছে। আশেপাশে প্রচুর আবাসিক বাসা রয়েছে। যদি কোনভাবে অগ্নিসংযোগ হয়, একটি ভয়ংকর পরিস্থিতির অবতারণা হবে। ম্যাসেজের সাথে রাস্তার উপর গ্যাস সিলিন্ডার দিয়ে অর্ধেক বন্ধ করা রাস্তার ছবি সংযুক্ত করেন।
ম্যাসেজটি M2C, DMP তে গৃহীত হওয়ার পরপরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য কাফরুল থানার অফিসার ইনচার্জকে ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হয়। সাথে সচেতন নাগরিক হিসেবে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানানো হয় ম্যাসেজ পাঠানো ব্যক্তিকে।
পরদিন কাফরুল থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুকুল আলমের নেতৃত্বে মিরপুর-১৩ এপেক্স গার্মেন্টসের ২ ইউনিটের মাঝখানে বাগানবাড়ি নামক রোডে অভিযান পরিচালনা করে রাস্তা দখল করে রাখা সাত শতাধিক গ্যাস সিলিন্ডার রাখার দায়ে বিল্লাল হোসেন আকন্দ নামে একজনকে গ্রেফতার করা হয়। সরিয়ে ফেলা হয় সিলিন্ডার গুলো।
যথাযথ ব্যবস্থা গ্রহণপূর্বক বিষয়টি ম্যাসেজ পাঠানো ব্যক্তিকে জানালে তিনি পুলিশ কমিশনারকে অসংখ্য ধন্যবাদ জানান অতি দ্রুততার সাথে ব্যবস্থা গ্রহণের জন্য।
এরকমভাবে ঢাকা মহানগরবাসীর জানমালের নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও যে কোন সমস্যা সমাধানে টিম ডিএমপি দৃঢ় প্রতিজ্ঞ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং