বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

বাংলাদেশ প্রতিদিনের ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে ডিএমপি‘র ফুলেল শুভেচ্ছা

  • Update Time : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৪৮৬ Time View

বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৫তম বর্ষে পদার্পণ উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রবিবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাংলাদেশ প্রতিদিন কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ প্রতিদিনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার (অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) ফুল দিয়ে এ শুভেচ্ছা জানান। এসময় ডিএমপি’র অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
১৫ বছরে পদার্পণে বাংলাদেশ প্রতিদিনকে অভিনন্দন জানিয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, দীর্ঘ সময় ধরে বাংলাদেশ প্রতিদিন সর্বাধিক প্রচারিত দৈনিক হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। এ জন্য বসুন্ধরা পরিবার ও বাংলাদেশ প্রতিদিন পরিবারকে অভিনন্দন। আগামী দিনে বাংলাদেশ প্রতিদিন আরও ভালো করুক, সাংবাদিকতার জগতে একটা উদাহরণ হিসেবে নিজেকে তৈরি করুক এই প্রত্যাশা করেন অতিরিক্ত পুলিশ কমিশনার।
গত ২০১০ সালে যাত্রা শুরু করেছিল দৈনিক বাংলাদেশ প্রতিদিন। আজ পত্রিকাটির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। সাহসী, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছে পত্রিকাটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews