বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে ডিএমপি কমিশনারের ফুলেল শুভেচ্ছা

  • Update Time : সোমবার, ৪ মার্চ, ২০২৪
  • ৩৯৮ Time View

বহুল পঠিত সংবাদপত্র দৈনিক দেশ রূপান্তরের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার।
সোমবার (৪ মার্চ) বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে পত্রিকাটির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ডিএমপি কমিশনারের পক্ষে ফুল ও কেক দিয়ে শুভেচ্ছা জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার।
শুভেচ্ছা বক্তব্যে ভারপ্রাপ্ত কমিশনার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। আমরা তারই সারথী। দেশ রূপান্তর দেশের ইতিহাস, সংস্কৃতি ও উন্নয়নের কথা বলে এবং সেই উন্নয়নের পক্ষেই কাজ করে বাংলাদেশ পুলিশ। সামনের দিনগুলোতে আমরা একত্রে কাজ করবো। এ সময় পত্রিকাটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন তিনি।
এসময় রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম-সেবা, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
২০১৮ সালে যাত্রা শুরু করে দৈনিক দেশ রূপান্তর। এই অল্প সময়ে সাহসী ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করার পাশাপাশি পাঠকপ্রিয়তা ধরে রাখতে সক্ষম হয়েছে পত্রিকাটি ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews