বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

বাংলাদেশ পুলিশ দেশের প্রয়োজনে সর্বোচ্চ নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের প্রমাণ দিতে পেরেছে : মন্ত্রিপরিষদ সচিব

  • Update Time : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪০১ Time View

পুলিশ সপ্তাহ ২০২৪ এর দ্বিতীয় দিন গতকাল বুধবার (২৮ ফেব্রুয়ারি ২০২৪) সন্ধ্যায় রাজারবাগ পুলিশ লাইনসে মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেনের সাথে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণের মতবিনিয়র সভা অনুষ্ঠিত হয়েছে।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বিপিএএ। স্বাগত বক্তব্য রাখেন মতবিনিময় সভা বাস্তবায়ন উপকমিটির সভাপতি ও অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য।
অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোঃ কামরুল আহসান, র‍্যাব মহাপরিচালক এম খুরশীদ হোসেন, এসবির অতিরিক্ত আইজিপি মোঃ মনিরুল ইসলাম এবং পুলিশ সুপার থেকে তদূর্ধ্ব কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রিপরিষদ সচিব মোঃ মাহবুব হোসেন বলেন, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ পুলিশ প্রথম সারিতে রয়েছে। বাংলাদেশ পুলিশ দেশের প্রয়োজনে সর্বোচ্চ নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের প্রমাণ দিতে পেরেছে।
তিনি বলেন, এবারের পুলিশ সপ্তাহের প্রতিপাদ্য ‘স্মার্ট পুলিশ স্মার্ট দেশ, শান্তি প্রগতির বাংলাদেশ’ আমাকে আকৃষ্ট করেছে। মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ গঠনের ঘোষণা করেছেন। স্মার্ট বাংলাদেশ গঠনের অন্যতম অভিযাত্রী বাংলাদেশ পুলিশ।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, এবারের পুলিশ সপ্তাহের বাণীতে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, “দেশপ্রেম এবং পেশাদারিত্বের পরীক্ষায় বাংলাদেশ পুলিশ বার বার উত্তীর্ণ হয়েছে।” এটা আপনাদের জন্য বড় স্বীকৃতি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য তিনি পুলিশ কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
সিনিয়র সচিব মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, জনগণকে সেবা প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিষয়ের যৌক্তিক সমাধানে সরকার আন্তরিক।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, সাধারণ মানুষকে স্বাচ্ছন্দ্য প্রদানের জন্য পুলিশ দায়িত্ব পালন করে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী পুলিশের জনবল বৃদ্ধি করেছেন, লজিস্টিক বাড়িয়েছেন, প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন। ফলে জঙ্গিবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে পুলিশ সফলভাবে জঙ্গিবাদ সন্ত্রাস দমন করতে সক্ষম হয়েছে।
তিনি জনগণকে কাঙ্খিত মাত্রায় সেবা দিতে পুলিশ কর্মকর্তাদেরকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews