বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দের শপথ গ্রহণ সম্পন্ন

  • Update Time : বুধবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮৮ Time View

আজ ২৮ ফেব্রুয়ারি-২৪ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি আজ জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু এমপি, হুইপ ইকবালুর রহিম এমপি, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, হুইপ নজরুল ইসলাম বাবু এমপি এবং হুইপ সাইমুম সরওয়ার কমল এমপি।
সংসদ সদস্যগণ শপথ গ্রহণ শেষে শপথ বইয়ে স্বাক্ষর করেন।
জাতীয় সংসদের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। জাতীয় সংসদের ইমাম হাফেজ ক্বারী মাওলানা মুফতি মোহাম্মদ আবু রায়হান কোরআন তেলাওয়াত করেন।
উল্লেখ্য যে, শপথ অনুষ্ঠানে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে ফজিলাতুন নেসা, তারানা হালিম, ওয়াসিকা আয়শা খান, বেগম মন্নুজান সুফিয়ান, মেহের আফরোজ, আরমা দত্ত, শবনম জাহান, শাম্মী আহমেদ, নাহিদ ইজাহার খান, অপরাজিতা হক, নাজমা আকতার, ফরিদুন্নাহার লাইলী, জ্বরতী তঞ্চঙ্গ্যাঁ, ডা. রোকেয়া সুলতানা, সানজিদা খানমসহ ৪৮ জন এবং দ্বিতীয় ধাপে জাতীয় পার্টির সংসদ সদস্য হিসেবে সালমা ইসলাম ও মোছা: নুরুন নাহার বেগম শপথ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews