বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯০০ Time View

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১০ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।
গ্রেফতারকৃতদের নাম-রাজা, মোঃ জালাল, মোঃ মৃদুল, মোঃ জাহাঙ্গীর, মোঃ শামিম মিয়া, মোঃ শহিদ, মোঃ শিমুল, মোঃ মনিরুল ইসলাম, মোঃ সোহেল খান ও নুর মোহাম্মদ।
গতকাল বুধবার সন্ধ্যায় মোহাম্মদপুর জোনাল টিমের টিম লিডার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীনের নেতৃত্বে মোহাম্মদপুরের তাজমহল রোড, জেনেভা ক্যাম্প ও বসিলাসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)।
অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) জানান, গ্রেফতারকৃত এই কিশোর গ্যাংয়ের সদস্যরা পৃথক দলে ভাগ হয়ে ছিনতাই করত। দীর্ঘদিন ধরে কিছু বড় ভাইয়ের নেতৃত্বে তারা এই কাজ করত। বিশেষ করে রাতের বেলা চাপাতি দিয়ে ভয় দেখিয়ে ছিনতাই করত এবং দিনে-দুপুরে গাড়ি থেকে মোবাইল টান দিয়ে নিয়ে যেত। তারা ছিনতাইয়ের জন্য লেগুন ব্যবহার করত। লেগুনা চালক ও হেলপারও তাদের সঙ্গে জড়িত। এসব গ্রুপের সদস্যরা চুরি-ছিনতাই ও ইভটিজিংসহ নানান অপরাধে জড়িত।
অতিরিক্ত পুলিশ কমিশনার আরো জানান, গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃতদেরকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews