Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

সাপ্তাহিক একুশে সাপ্তাহিক একুশে

সরকারি মিডিয়াভুক্ত অনলাইন মোবাইল নাম্বার-০১৭৯০৫৬১৫৯৭

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • লাইফস্টাইল
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • কৃষি সংবাদ
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • আইন-আদালত
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
Subscribe
Close

Search

জাতীয়নিজস্ব প্রতিবেদকবিশেষ প্রতিবেদনসারা দেশ

বইমেলায় ডিএমপির অনন্য সেবা ‘ব্রেস্ট ফিডিং সেন্টার’

By সাপ্তাহিক একুশে নিউজ
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ 2 Min Read
০

আপনি ছোট্ট কোলের শিশুকে নিয়ে বইমেলায় এসেছেন, বইমেলায় নিয়ে আসার পর ক্ষুধায় কাঁদতে শুরু করলো ছোট্ট শিশু। কিংবা আপনার আদরের ছোট্ট সোনামনিকে সময়মতো ব্রেস্ট ফিডিং করাতে না পারলে হয়তো কোন সমস্যা হতে পারে। কিন্তু কোথায় ব্রেস্ট ফিডিং করাবেন এ নিয়ে ভাবনায় পড়ে যান মায়েরা। আশেপাশে কোথাও একটু নিরিবিলি জায়গা খুঁজতে থাকেন। এমন পরিস্থিতিতে বইমেলায় বই দেখা বা ঘোরার মজাটাই হয়তোবা শেষ হয়ে যাবে। এমন চিন্তা করার কোন অবকাশ নেই। ছোট্ট শিশুকে মেলায় নিয়ে এসে ব্রেস্ট ফিডিং করাতে যেন কোন প্রকার বিড়ম্বনায় পড়তে না হয়, এ বিষয়টি মাথায় রেখেই বইমেলা প্রাঙ্গণে ব্রেস্ট ফিডিং সেন্টার বা মাতৃদুগ্ধ পান কেন্দ্র স্থাপন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ।
বাঙালি জাতির প্রাণের মেলা অমর একুশে বইমেলা-২০২৪ শুরু হয়েছে। বইমেলায় লেখক, প্রকাশক ও শিশু-কিশোরসহ সর্বস্তরের মানুষের আগমন ঘটে। এর মধ্য থেকে বাদ পড়ে না অনেক মায়েরাও, যাদের রয়েছে কোলের ছোট্ট শিশু। বইমেলায় আগত সেসকল মায়েদের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই অনন্য সেবা ‘ব্রেস্ট ফিডিং সেন্টার’।
বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের পুলিশ কন্ট্রোল রুমের দক্ষিণ পাশেই ‘ব্রেস্ট ফিডিং সেন্টার’ অবস্থিত।
জানা যায়, বইমেলায় আসা মায়েদের মধ্য থেকে প্রতিদিন প্রায় শতাধিক মা তার শিশুকে বুকের দুধ পান করাতে ডিএমপির ব্রেস্ট ফিডিং সেন্টারে আসেন। ব্রেস্ট ফিডিং সেন্টারে আসা মা ও তাদের সাথে থাকা ছোট্ট সোনামনিদের হাতে চকলেট তুলে দিচ্ছেন সেখানে কর্মরত ডিএমপির নারী পুলিশ সদস্যরা।
বইমেলায় সরোজমিনে ঘুরে দেখা যায় মায়েরা তাদের শিশুকে বুকের দুধ খাওয়ানোর জন্য ডিএমপির ব্রেস্ট ফিডিং সেন্টারে প্রবেশ করছেন। এ বিষয়ে মিরপুর থেকে বইমেলায় আগত একজন মায়ের কাছে তার অনুভূতি জানতে চাইলে তিনি ডিএমপি নিউজকে বলেন, মেলায় বুকের দুধ পান করা শিশু ও মায়েদের কথা চিন্তা করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ যে উদ্যোগ গ্রহণ করেছে তার জন্য পুলিশের প্রতি আমাদের শ্রদ্ধা আরো বেড়ে গেলো। আমরা মায়েরা এখন কোন চিন্তা ছাড়াই কোলের ছোট্ট শিশুকে নিয়েও মেলায় ঘুরতে পারি। তা নাহলে আমরা মায়েরা এমন একটি প্রাণের মেলায় আসার সাহসই পেতাম না। সত্যিই ডিএমপির এ সেবাটা আমার খুবই ভালো লেগেছে।
বইমেলার মতো জনবহুল জায়গায় মায়েদের সেবায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। বইমেলায় আপনার শিশুর জন্য ব্রেস্ট ফিডিং সেন্টারটি খুঁজে পেতে কর্তব্যরত পুলিশের সাহায্য নিন।
এছাড়াও যোগাযোগ করতে পারেন বইমেলায় অবস্থিত পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত অফিসারদের সাথে। যোগাযোগ করুন এই নম্বরসমূহে, ০১৭৪৯-৪১৯৯০৪ (বাংলা একাডেমি এলাকায় পুলিশ কন্ট্রোলরুম) এবং ০১৭৩৪-২৯০৯৭৭, ০২-৪৪৬১০০১৬ (সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় পুলিশ কন্ট্রোলরুম)।

Author

সাপ্তাহিক একুশে নিউজ

Follow Me
Other Articles
Previous

শত প্রাণ বাঁচাতে বইমেলায় ডিএমপির স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

Next

বইমেলার ডিএমপি পুলিশের বুক স্টল থেকে ঘুরে আসুন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

স্বত্ব © ২০২৬ |  সাপ্তাহিক একুশে নিউজ