1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
কুনমিং-চট্টগ্রাম সরাসরি সড়ক যোগাযোগ ও তিস্তা ব‍্যারেজ নির্মানে বিনিয়োগ সহ স্বাস্থ্য, শিক্ষা,পর্যটন, অবকাঠামো, কৃষি উন্নয়নে চীনা বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান ডেপুটি স্পীকারের সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে লায়ন্স ইন্টারন্যাশনালের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম মানবসেবায় অনন্য-স্পীকার ডেপুটি স্পীকার এর নেতৃত্বাধীন সংসদীয় দলের ঢাকায় প্রত‍্যাবর্তন ছিনতাইকারী গ্রেফতার করতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত; গ্রেফতার দুই ১৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা মতিঝিল বিভাগ দুই কেজি গাঁজা ও মাদক বিক্রির নগদ টাকাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৭ জন গ্রেফতার পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবায় ডিএমপির ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ অনুষ্ঠিত ওয়ারী থানা এলাকায় ৫৭ ভরি স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের আরও ৩ সদস্য গ্রেফতার ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৬৯৬ মামলা

পুলিশ ও সাংবাদিক ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশ সুন্দরভাবে গড়ে উঠবে : ডিএমপি কমিশনার

মোঃ খাইরুল ইসলাম-স্টাফ রিপোর্টার:
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৩৮ Time View

আজ বুধবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে সৃজনশীল লেখক, সাংবাদিক কবি মিজান মালিকের তৃতীয় কাব্যগ্রন্থ ‘মায়াতন্ত্র’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার।
পুলিশ ও সাংবাদিক নিজেদের কার্যক্রমে একে অপরের পরিপূরক। পুলিশ ও সাংবাদিক যদি ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করে তাহলে রাষ্ট্রের কল্যাণ হবে, দেশ ও সমাজ সুন্দরভাবে গড়ে উঠবে, অন্যায়-অনাচার দূর হবে ও সাম্য প্রতিষ্ঠা হবে।
প্রধান অতিথির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন, মিজান মালিক শুধু একজন সাংবাদিকই নন, একজন বহুমাত্রিক ও বহুগুণে গুণান্বিত মানুষ। তিনি সৃজনশীল লেখক, কবি ও গীতিকার। আমি তার নতুন গ্রন্থের বহুল প্রচার কামনা করছি।
ডিএমপি কমিশনার আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছেন। বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে একটি বিস্ময়। প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছেন, স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন। বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে এবং সারা বিশ্ব এক সময় বাংলাদেশকে অনুসরণ করবে।
রমজানে দ্রব্যমূল্যর নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সরকারের ভোক্তা অধিকার অধিদপ্তরসহ একাধিক সংস্থা রয়েছে। ডিএমপির পক্ষ থেকেও সর্বোচ্চ সহযোগিতা করা হবে। কোন কুচক্রি মহল যেন সিন্ডিকেট করতে না পারে সেজন্য অন্যান্য সংস্থার সাথে ঢাকা মেট্রোপলিটন পুলিশ একসাথে কাজ করবে। এছাড়াও রমজানে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণে রাখতে রমজান শুরুর আগেই ঢাকা মেট্রোপলিটন পুলিশ মোবাইল কোর্ট পরিচালনা শুরু করবে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে বইটির ২০ কপি সংগ্রহ করেন ডিএমপি কমিশনার। অমর একুশে বইমেলায় শ্রাবণ প্রকাশনীর ৪৬৩, ৪৬৪ এবং ৪৬৫ নম্বর স্টলে বইটি পাওয়া যাবে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিশু একাডেমীর মহাপরিচালক আনজীর লিটন। ক্র্যাবের সভাপতি কামরুজ্জামানসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসার, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং