বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

ডিএমপি কমিশনারের সাথে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৯৫ Time View

আজ বুধবার সকালে ডিএমপি কমিশনার কার্যালয়ে বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাসের এসিস্ট্যান্ট রিজিওনাল সিকিউরিটি অফিসার মাইকেল লী ও ক্রিমিনাল ফ্রড ইনভেষ্টিগেটর ভেনিসা গোমেজ সৌজন্য সাক্ষাৎ করেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার এর সাথে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস ও বাংলাদেশের বসবাসকারী মার্কিন নাগরিকদের নিরাপত্তার সন্তোষ প্রকাশ করে কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানান।
সৌজন্য সাক্ষাৎ এর জন্য ডিএমপি কমিশনার মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, “ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকগণের নিরাপত্তা প্রদানসহ যেকোন প্রয়োজনে সদা পাশে আছে এবং থাকবে”।
এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews