বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

২০০গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার-২ :-ডিবি মতিঝিল

  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭২ Time View

রাজধানীর খিলগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম লিটন চন্দ্র দাস ও রাকেশ চন্দ্র দাস।
গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) রাতে খিলগাঁও থানার তিলপাপাড়ার জোড়পুকুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া খিলগাঁও জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বলেন, কতিপয় মাদক কারবারি খিলগাঁও থানার তিলপাপাড়ার জোড়পুকুর এলাকায় হেরোইন বিক্রি করছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যর ভিত্তিতে সেখানে অভিযান চালায় খিলগাঁও জোনাল টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম হেরোইন ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews