1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রাজধানীর যাত্রাবাড়ীতে ইনজেকশন ও চেতনানাশক দ্রব্য উদ্ধারসহ অজ্ঞান পার্টির সাত জনকে গ্রেফতার করেছে ডিবি আইজিপির সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৭৩ জন গ্রেফতার সংরক্ষিত মহিলা আসনে নব-নির্বাচিত সংসদ-সদস্য মোছাঃ নুসরাত তাবাসসুম জ্যোতি’র শপথ গ্রহণ অনুষ্ঠিত ডেপুটি স্পীকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ গাজীপুর জেলা পল্লী চিকিৎসক সমিতির কমিটি উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৯২ জন গ্রেফতার যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জন গ্রেফতার একজন চাঁদাবাজ ও মাদক কারবারিকে গ্রেফতার করেছে সিটিটিসি আমলাদের শাসক নয়, বরং সেবকের ভূমিকায় অবতীর্ণ হতে হবে-স্পীকার

২৫কেজি গাঁজাসহ গ্রেফতার-২ :-ডিবি-গুলশান

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৪ Time View

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মহাদেব দেবনাথ ওরফে সঞ্জয় ও মোঃ রাকিব হাওলাদার।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা-গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য আসে কতিপয় মাদক কারবারি বিপুল পরিমান গাঁজা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে কাজলা এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনাকালে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুইজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের নিকট থাকা দুটি বস্তা থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি জানান, গ্রেফতারকৃতরা ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা এলাকা থেকে এসব গাঁজা সংগ্রহ করে ঢাকা মহানগর ও আশপাশের জেলার বিভিন্ন মাদক কারবারিদের কাছে বিক্রয় করে থাকে।
যাত্রাবাড়ী থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং