1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

অমর একুশে বইমেলায় ডিএমপি’র স্টল পরিদর্শন ও বই কিনলেন প্রধানমন্ত্রী

হাসানুজ্জামান সুমন,বিশেষ-প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৮৯ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বাংলা একাডেমি প্রাঙ্গণে আয়োজিত মাসব্যাপী ‘অমর একুশে বইমেলা-২০২৪’ এর শুভ উদ্বোধন শেষে প্রথম বারের মতো ডিএমপির বুক স্টল পরিদর্শন করেন ও দুটি বই ক্রয় করেন।
শত ব্যস্ততার মাঝেও সাহিত্যপ্রেমী পুলিশ লেখকদের মননশীল বই পাঠকদের কাছে পৌঁছে দিতে বই মেলায় এবারও রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একটি বুক স্টল। বাংলা একাডেমি প্রাঙ্গণে প্রবেশ করতেই মাঠের উত্তর দিকের সারিতে মনোরম পরিবেশে ডিএমপির (৮৫২-৮৫৩) বুক স্টলটি অবস্থিত। বুক স্টলে বইপ্রেমী পাঠকদের জন্য রয়েছে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার রচিত মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ: মুক্তিযুদ্ধে পুলিশের ভূমিকা (১ম, ২য় ও ৩য় খন্ড); ‘ঠার’ বেদে জনগোষ্ঠীর ভাষা: LETTERS OF SHEIKH MUJIBUR RAHMAN (VOL.1: 1948- 1950); ‘চিঠিপত্র’ শেখ মুজিবুর রহমান (খন্ড ১: ১৯৪৮-১৯৫০): নন্দিত স্বরাষ্ট্র মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান; LETTERS OF SHEIKH MUJIB (VOL.2: 1951-1952); শেখ মুজিবের চিঠি (খন্ড ২: ১৯৫১-১৯৫২) সহ বিভিন্ন পুলিশ লেখকদের গল্প, উপন্যাস, কবিতা ও ছড়ার জনপ্রিয় বইসমূহ।
প্রধানমন্ত্রী ডিএমপি কমিশনারকে সাথে নিয়ে ডিএমপির স্টলে পুলিশ লেখকদের বিভিন্ন বই দেখেন এবং বেশ কিছু সময় অতিবাহিত করেন। এসময় প্রধানমন্ত্রী বই ক্রয়ে জনগণকে উৎসাহিত করতে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার সম্পাদিত বঙ্গবন্ধু জেলখানায় থাকাকালীন বঙ্গবন্ধুর চিঠিপত্রের সংকলন LETTERS OF SHEIKH MUJIB (VOL.2: 1951-1952) ও শেখ মুজিবের চিঠি (খন্ড ২: ১৯৫১-১৯৫২) পুস্তক দুটি ক্রয় করেন। স্টলে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলা একাডেমির উদ্যোগে ‘পড় বই, গড় দেশ। বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শীর্ষক প্রতিপাদ্যে একাডেমির প্রাঙ্গন এবং সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে বার্ষিক এই বই মেলা আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং