বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

১২কেজি গাঁজা সহ গ্রেফতার-১ :-ডিবি মতিঝিল

  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৫৫১ Time View

রাজধানীর সবুজবাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃতের নাম মোঃ দেলোয়ার হোসেন। এ সময় তার হেফাজত থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
শুক্রবার সন্ধ্যায় সবুজবাগ থানার উত্তর বাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের খিলগাঁও জোনাল টিম।
অভিযানে নেতৃত্ব দেয়া টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এক মাদক কারবারি সবুজবাগ থানার উত্তর বাসাবো এলাকায় গাঁজা বিক্রি করছে মর্মে তথ্য পাওয়া যায়। এই তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। গাঁজা ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত ১টি মোবাইল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃত দেলোয়ার কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো।
গ্রেফতারকৃত দেলোয়ারের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews