বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

ডিএমপি কমিশনারের সাথে ক্র্যাবের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ

  • Update Time : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
  • ৫৬০ Time View

অপরাধ বিষয়ক সাংবাদিকদের সমন্বয়ে গঠিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) এর নবনির্বাচিত প্রতিনিধিদল ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সৌজন্য সাক্ষাতকালে ডিএমপি কমিশনার ক্র্যাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ডিএমপির কার্যক্রম সাংবাদিকগণ গভীরভাবে পর্যবেক্ষণ বা নিরীক্ষণ করেন। পুলিশ সাংবাদিক পরস্পর পরস্পরের পরিপূরক, পরস্পরের বন্ধু। ক্র্যাব-ডিএমপি একেবারে ভাই ভাই সম্পর্ক। ক্র্যাবের সকল কার্যক্রমের সাথে ডিএমপির যতটা সম্পৃক্ততা থাকে অন্য কোন সংগঠনের সাথে অতটা থাকেনা। গত ২৮ শে অক্টোবরও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২৭-২৮ জন সাংবাদিক আহত হয়েছেন। আহত সাংবাদিকদের আমি ব্যক্তিগতভাবে খোঁজখবর নিয়েছি।
কমিশনার বলেন, অনেক সময় কোন ভুল বা অসম্পূর্ণ তথ্যের জন্য জনগণের কাছে পুলিশকে প্রশ্নবিদ্ধ হতে হয়। পারস্পরিক ভুল বোঝাবুঝি বা যোগাযোগের কিছু ঘাটতি দেখা দেয়। তবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে আপোষ না করার কথা বলেন তিনি। এ ধরনের সংবাদ পুলিশের দক্ষতা, যোগ্যতা এবং উৎকর্ষতাকে শানিত করতে সহায়তা করে।
সৌজন্য সাক্ষাতকালে নবনির্বাচিত কমিটি ডিএমপি কমিশনারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ডিএমপি কমিশনারও নবনির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন।
সৌজন্য সাক্ষাতকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম-বার; যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস্) বিপ্লব কুমার সরকার বিপিএম-বার, পিপিএম; যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) লিটন কুমার সাহা বিপিএম, পিপিএম-বার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান, সহ-সভাপতি শাহীন আবুদল বারী, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ নবনির্বাচিত কমিটির বিভিন্ন দপ্তরের সম্পাদক ও কার্যনির্বাহী সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews