বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মুগদা থানা পুলিশ

  • Update Time : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৮৭ Time View

রাজধানীর মুগদা থানা এলাকা থেকে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুগদা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের নাম মোঃ মঞ্জুর হোসেন নিজু, মোঃ জ‌নি ও মোঃ বাবু।
সোমবার রাতে মুগদা থানার গ্রীন ম‌ডেল টাউন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে ৩৫০ পিস ইয়াবা, এক কেজি গাঁজা, একটি মোবাইল ও নগদ ২ হাজার ৪০০ টাকা উদ্ধার এবং মাদক কারবারে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
মুগদা থানার অফিসার ইনচার্জ তারিকুজ্জামান জানান, কয়েকজন মাদক কারবারি মুগদা থানার গ্রীন ম‌ডেল টাউন ইসলামী বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের সামনে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রাইভেটকারে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে মুগদা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মঞ্জুরের বিরুদ্ধে মুগদা থানাসহ বিভিন্ন থানায় অস্ত্র ও মাদকের ২৩টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মুগদা থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews