বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

ক্র্যাব বর্ষসেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করলেন-ডিএমপি কমিশনার

  • Update Time : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৫৩৯ Time View

আজ রোববার (১৪ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ক্র্যাবের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ পুরস্কার প্রদান করেন ডিএমপি কমিশনার।
ক্র্যাব বর্ষসেরা রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম (বার)।
এবার ‘বর্ষসেরা অপরাধ বিষয়ক সাংবাদিকের পুরস্কার’ পেয়েছেন জাগোনিউজ২৪.কম-এর নিজস্ব প্রতিবেদক তৌহিদুজ্জামান তন্ময়। সাইবার ক্রাইম প্রতিরোধ-সচেতনতা বিষয়ে বিশেষ প্রতিবেদন ক্যাটাগরিতে তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) ২০২৪ সালের সেরা রিপোর্টিং পুরস্কার পেয়েছেন।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানূনুর রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান বিপিএম-বার।
তৌহিদুজ্জামান তন্ময়কে জাগো নিউজে প্রকাশিত ‘অনলাইন জুয়ায় বুঁদ রিকশাচালক-দিনমজুররাও’ শিরোনামে প্রতিবেদনের জন্য এ পুরস্কার দেওয়া হয়। যৌথভাবে তার সঙ্গে পুরস্কার পান ঢাকা পোস্টের জ্যেষ্ঠ প্রতিবেদক আদনান রহমান।
পেশাদার সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে সদস্যদের জন্য বর্ষসেরা শ্রেষ্ঠ রিপোর্টিং অ্যাওয়ার্ড দেয়।
এবার প্রিন্ট, অনলাইন এবং টেলিভিশন বিভাগে তিনটি ক্যাটাগরিতে মোট ছয়জন অ্যাওয়ার্ড পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews