1. weeklyekusheynews@info.com : mcc :
  2. info@www.weeklyekusheynews.com : সাপ্তাহিক একুশে নিউজ :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৩৩৮ মামলা রমজান ও ঈদ নিরাপত্তায় মোহাম্মদপুর-আদাবরে সাঁড়াশি অভিযান: গ্রেফতার ৯৫ জন রমনায় স্কুলছাত্র অপহরণ : প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দ্রুত উদ্ধার, গ্রেফতার ৪ ছয়টি ব্যাটারিচালিত অটো রিকশাসহ চোর চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ধানমন্ডি মডেল থানা পুলিশ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত আট জন গ্রেফতার মহম্মদপুরে সংস্কৃতি মন্ত্রীকে প্রেসক্লাবের বর্ণাঢ্য সংবর্ধনা ফরিদপুরে আন্তঃজেলা ইজিবাইক চোর চক্রের ১২ সদস্য গ্রেপ্তার; ১৮টি যান উদ্ধার উত্তরা পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ২২ জন গ্রেফতার ২০০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৬০ মামলা

৮০ কেজি গাঁজাসহ ট্রাক জব্দ গ্রেফতার-৬,ডিবি-তেজগাঁও

Reporter Name
  • Update Time : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৫৯১ Time View

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকা থেকে ৮০ কেজি গাঁজাসহ ছয়জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) – এর গোয়েন্দা-তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হলো- মোঃ এরশাদ হোসেন, মোঃ ইব্রাহিম, আব্দুল কুদ্দুস খাঁন, মোঃ মিজানুর রহমান, আল আমিন ও মোঃ আল আমিন মিয়া।
অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি-তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন ,ডিএমপির মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগে থেকে এ বিষয়ে নিশ্চিত করেছে।
তিনি বলেন, শুক্রবার ঢাকা মহানগরীতে অভিযান পরিচালনাকালীন গোপন তথ্যের ভিত্তিতে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় এলাকা থেকে ৮০ কেজি গাঁজাসহ ছয়জনকে গ্রেফতার করা হয়। এ সময় গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে গোয়েন্দা কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতরা সীমান্ত এলাকা থেকে এসব গাঁজা মিনি কাভার্ড ভ্যানে করে নিয়ে এসে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করে থাকে।
ডিএমপির তেজগাঁও শিল্পাঞ্চল থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com প্রকাশক ও সম্পাদক মো:হাসানুজ্জামান (সুমন) সাপ্তাহিক একুশে নিউজ অফিস ঠিকানা:- স্বপ্ন সদন এপার্টমেন্ট ৬৭/৬৮ পাইওনিয়ার রোড.(২য় তলা) সেগুনবাগিচা,রমনা,ঢাকা। মোবাইল নং-+৮৮০১৭৯০৫৬১৫৯৭
প্রযুক্তি সহায়তায়: বাংলাদেশ হোস্টিং