বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

কামরাঙ্গীরচরে রমজান হত্যার মূল পরিকল্পনাকারী পিচ্চি মনির গ্রেফতার

  • Update Time : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৬৫১ Time View

রাজধানীর কামরাঙ্গীরচরে রমজান হত্যার মূল পরিকল্পনাকারী পিচ্চি মনিরকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-লালবাগ বিভাগ।
গোয়েন্দা-লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান বিপিএম-বার, পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গত ১৭ অক্টোবর ভোররাতে রমজান আলী ওরফে পেটকাটা রমজানকে তার কামরাঙ্গীরচরের বাসার সামনে পরপর পাঁচটি গুলি করে হত্যা করে পালিয়ে যায় অজ্ঞাত সন্ত্রাসীরা। ভিকটিমের বোন এই হত্যাকাণ্ড সংক্রান্তে একটি নিয়মিত মামলা রজ্জু করলে থানা পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সাথে ডিবি পুলিশও মামলাটির তদন্ত শুরু করে।
গোয়েন্দা কর্মকর্তা বলেন, গত ৯ নভেম্বর এই ঘটনায় লালবাগ জোনাল টিম একটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ চোরা জুয়েল, টাইগার রাব্বি, আলী হোসেন ও সাগরকে গ্রেফতার করলে রমজান হত্যার রহস্য উন্মোচিত হয়। ডিবি পুলিশের কাছে তাদের দেয়া তথ্য, বিজ্ঞ আদালতের জবানবন্দিতে ও তদন্তে দেখা যায়- এলাকায় মাদক ব্যবসা, চোরাই মোবাইল, সাইকেল ও স্বর্ণালংকারের কেনাবেচা, এক আসামীর স্ত্রীর সাথে নিহত রমজানের অবৈধ সম্পর্ক এবং সর্বোপরি ২০১৭ সালে রমজান কর্তৃক অন্যতম আসামি পিচ্চি মনিরের বড় ভাইকে হত্যা সংক্রান্ত বিষয়ে ভিকটিমের সাথে আসামিদের দীর্ঘ দিনের বিরোধ ছিল।
তদন্তকালে গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, জুয়েল ও রানা কেরানীগঞ্জের একটি বাসা থেকে স্বর্ণালংকার চুরি করতে গিয়ে গুলি ভর্তি ম্যাগাজিনসহ ২টি পিস্তল চুরি করে। ১০০০ পিস ইয়াবা আর ৭ কেজি গাঁজার বিনিময়ে জুয়েল তার ভাগে পাওয়া ১টি পিস্তল দিয়ে দেয় পিচ্চি মনিরকে। চুরি করা সেই পিস্তল দিয়েই পিচ্চি মনির, চোরা জুয়েল এবং টাইগার রাব্বি গত ১৭ অক্টোবর গভীর রাতে ৫ রাউন্ড গুলি করে হত্যা করে কামরাঙ্গীরচরের পেটকাটা রমজানকে।
তিনি বলেন, হত্যার মূল পরিকল্পনাকারী ছিল চোরা জুয়েল ও পিচ্চি মনির। হত্যাকাণ্ডের পরে অন্যরা ধরা পড়লেও পিচ্চি মনির পালিয়ে যায় নারায়ণগঞ্জের পাগলা, এরপর বান্দরবান এবং খাগড়াছড়িতে। ভবঘুরেভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরেঘুরে একটা পর্যায়ে খাগড়াছড়ির যার কাছ থেকে ইয়াবা এবং গাঁজা ক্রয় করতো তার কাছে চলে যায় পিচ্চি মনির। বুধবার খাগড়াছড়ি থেকে মূল আসামী পিচ্চি মনিরকে গ্রেফতার করে তারই দেখানো মতে কামরাঙ্গীরচর হতে উদ্ধার করা হয় ২ রাউন্ড গুলিসহ হত্যাকাণ্ডে ব্যবহৃত সেই পিস্তলটি। ইতোপূর্বে গত ৯ নভেম্বর এই হত্যাকাণ্ডের অপর ৪ আসামীকে একটি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলিসহ উদ্ধার করেছিল ডিবি-লালবাগ বিভাগ।
এ গ্রেফতারের মধ্য দিয়ে হত্যাকাণ্ডে জড়িত সকলকে গ্রেফতার করা সম্ভব হয়েছে এবং গ্রেফতারকৃত চারজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিগুলো জবানবন্দী প্রদান করেছে মর্মে যোগ করেন গোয়েন্দা এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews