বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

গাজীপুরে রেললাইন কেটে নাশকতায় যুবদল ও ছাত্রদলের দুই নেতা গ্রেফতার

  • Update Time : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৮ Time View

আজ সোমবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে এ বিষয়ে বিস্তারিত জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ আসাদুজ্জামান বিপিএম-বার।
গ্রেফতারকৃতরা হলো ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বর্তমান যুবদল নেতা মোঃ ইখতিয়ার রহমান কবির ও ঢাকার লালবাগ থানার ২৪নং ওয়ার্ড ছাত্রদল সভাপতি মোঃ ইমন হোসেন। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে রেললাইন কাটার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যায় রাজধানীর শনিরআখড়া কাঁচাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে সিটিটিসির স্পেশাল এ্যাকশন গ্রুপ।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গত ১৩ ডিসেম্বর ভোরে বিএনপির চলমান হরতাল অবরোধের অংশ হিসেবে দুর্বৃত্তরা গাজীপুরের শ্রীপুরে বনখড়িয়া এলাকায় রেললাইন কেটে ফেললে মোহনগঞ্জ এক্সপ্রেসের ৭টি বগি লাইনচ্যুত হয়ে একজন নিহত ও ১২ জন আহত হয়। এই ঘটনায় ২৬ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিলো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ কমিশনার আরো বলেন, কবির জানায় সে ঢাকার ডেমরা, যাত্রাবাড়ী, নিউ মার্কেট, এ্যালিফ্যান্ট রোড ও বংশাল এলাকায় গাড়িতে অগ্নিসংযোগের নির্দেশদাতা ও মূল পরিকল্পনাকারী। সে এসব এলাকায় অগ্নিসংযোগের পরিকল্পনা, নির্দেশদাতা ও অর্থ প্রদান করেছে এমন ৮টি ঘটনার দায় স্বীকার করেছে। এছাড়াও, বংশাল থানা এলাকায় বাসে অগ্নিসংযোগের চেষ্টাকালে হাতেনাতে গ্রেফতার মোঃ জামাল হোসেনের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেও ইখতিয়ার রহমান কবিরের নাম এসেছে।
এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা,প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews