বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা নজরুল ইসলামের মৃত্যুতে স্পীকারের শোক

  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৬১৬ Time View

আজ ২৪ ডিসেম্বর-২৩ বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো: নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
স্পীকার মো: নজরুল ইসলামের রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শােক-সন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, আজ রবিবার দুপুর বারোটায় মহাখালীস্থ কলেরা হাসপাতালে অসুস্থ অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪৫ বছর।
মো: নজরুল ইসলাম ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে প্রশাসন-১ অধিশাখায় কর্মরত ছিলেন।
সংসদ সচিবালয়ের ব্যক্তিগত কর্মকর্তা মো: নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মো: শামসুল হক টুকু এমপি, সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ফোরামের সদস্যবৃন্দ।
আজ বেলা ৩:৩০ ঘটিকায় সংসদ সচিবালয়ের মিডিয়া সেন্টারের সামনে মো: নজরুল ইসলামের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এসময় স্পীকার ও ডেপুটি স্পীকারের পক্ষ থেকে মরহুমের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম এবং জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ফোরামের সদস্যবৃন্দ।
উল্লেখ্য, সংসদ সচিবালয় আবাসিক কমপ্লেক্সে দ্বিতীয় জানাজার নামাজ শেষে মো: নজরুল ইসলামকে কিশোরগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews