বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

আগামীকাল মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আছাদুজ্জামান এমপি’র ৩০তম মৃত্যুবার্ষিকী

  • Update Time : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ৬০৪ Time View

আগামীকাল ২৫ ডিসেম্বর মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংসদ সদস্য আছাদুজ্জামানের ৩০তম মৃত্যুবার্ষিকী।
তিনি মাগুরা থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি তিনি ছিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় পার্লামেন্টারী বোর্ডের সচিব।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু জানান, দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে আগামীকাল সোমবার সকালে শহরের ভায়না পৌর কবরস্থানে মরহুমের কবর জিয়ারতসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে স্মরণ সভা, দোয়া মাহফিল ও শহীদ সৈয়দ আতরআলী গণগ্রন্থাগার মিলনায়তনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। এছাড়া তার নিজ গ্রাম মহম্মদপুর উপজেলার মৌলভী জোকা গ্রামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের তৎকালীন মাগুরা মহকুমা সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহবায়ক ছিলেন। ১৯৭০ সালের নির্বাচনে তিনি পুর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের এমপি নির্বাচিত হন। এছাড়া মাগুরা-২ আসন থেকে ১৯৭৯, ১৯৮৬ এবং ১৯৯১ সালে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। এ সময় তিনি শ্রেষ্ঠ তরুণ পার্লামেন্টারিয়ান হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। ১৯৯৩ সালের ২৫ ডিসেম্বর বর্ষিয়ান এই রাজনীতিবিদের মৃত্যু হয়। ১৯৩৫ সালের ১১ নভেম্বর মাগুরার মহম্মদপুর উপজেলার মৌলভী জোকা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
১৯৫৪ সালে ছাত্রজীবনে তিনি আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হন। ১৯৬১ সালে তিনি মাগুরা বারে আইনজীবী হিসেবে যোগদান করেন। ১৯৬২’র ছাত্র আন্দোলন, ৬৬’র ছয় দফা আন্দোলন, ৬৯’র গণ-অভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে তিনি সামনে থেকে নেতৃত্ব দেন। এ সময় তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর সংস্পর্শে আসেন। ১৯৬৫ সালে তিনি মাগুরা মহকুমা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৭৬ সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews