বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

পীরগঞ্জে নিজ নির্বাচনী প্রচারণায় স্পীকার

  • Update Time : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ৬৪০ Time View

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি নিজ নির্বাচনী আসন ২৪ রংপুর-৬ এর অন্তর্গত পীরগঞ্জে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেন। বুধবার (২০ ডিসেম্বর) পীরগঞ্জের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী ড. শিরীন শারমিন চৌধুরী। এছাড়া, যুবলীগের আয়োজনে ‘তারুণ্যের সমাবেশ’ শীর্ষক এক অনুষ্ঠানে যোগ দেন তিনি।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন হতে রংপুর-৬ আসনে নৌকা প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই জনসংযোগ ও প্রচারণায় নেমে পড়েছেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী। সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে পীরগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও পীরগঞ্জ সদর ইউনিয়নে প্রখ্যাত পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার কবর জিয়ারত করে পৌর বাজার থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি। মঙ্গলবার দিনভর ৭ নং বড়আলমপুর ইউনিয়নের ফলির বিল বাজার, পত্নীচড়া, সন্নাসী বাজার, রাজারামপুর, ছোট উজিরপুর, উজিরপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগ করেন স্পীকার। এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গঠন ও চলমান উন্নয়নকে আরো এগিয়ে নিতে সবাইকে নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি তিনি বলেন, নৌকা মার্কা জনগণের প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা মার্কা শান্তির প্রতীক। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে।
এসময় স্পীকারের স্বামী বিশিষ্ট ফার্মাসিস্ট সৈয়দ ইশতিয়াক হোসেন, স্থানীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews