বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

জরি ব্যবসায়ী সমিতি ও বার্থডে আইটেম বিক্রয়কারীদের সঙ্গে ডিসি লালবাগের মতবিনিময়

  • Update Time : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৬০৪ Time View

আসন্ন শুভ বড়দিন এবং থার্টি ফার্স্ট নাইট উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চকবাজারের জরি ব্যবসায়ী সমিতি এবং খুচরা বার্থডে আইটেম বিক্রয়কারী দোকানীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ জাফর হোসেন।
গতকাল সোমবার লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্যবসায়ীরা জানান, বর্তমানে চকবাজারে পুলিশ প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের পটকা, আতশবাজী এবং ফানুস বিক্রি বন্ধ রয়েছে। আতশবাজী বাংলাদেশে উৎপন্ন হয় না, দেশের বাইরে থেকে আসে। ব্যবাসায়ীরা জানান, কুমিল্লা এবং বগুড়ার চুড়িপট্টি থেকে ভারতীয় আতশবাজীর বিভিন্ন পথে ঢাকায় আসে এবং ঢাকার ওয়ারী, পল্লবী, মোহাম্মদপুর, এলিফ্যান্ট রোড, যাত্রাবাড়ী, উত্তরা ও ঢাকা জেলার কেরানীগঞ্জের কিছু কিছু এলাকায় খুচরা বিক্রি হয়। এছাড়াও কিছু বিক্রেতা অনলাইনে এগুলো বিক্রি করে থাকেন। ভবিষ্যতে এ ধরনের পণ্য ক্রয়-বিক্রয় হতে ব্যবসায়ীরা বিরত থকবেন এবং কেউ বিক্রি করলে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করবেন মর্মে সভায় উপস্থিত ব্যবসায়ীরা অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews