বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

বাংলাদেশ পুলিশের ফুটবল ক্লাবের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

  • Update Time : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৮ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সভাপতি বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর সভাপতিত্বে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকেলে ডিএমপি হেডকোয়ার্টার্সের ২য় তলায় সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের বিভিন্ন কর্মকাণ্ড প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক ও সাধারণ সম্পাদক বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব শেখ মোঃ রেজাউল হায়দার পিপিএম-বার।
সভায় বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবকে নতুন রূপে গড়তে ও পুলিশ ফুটবলের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন নতুন সভাপতি ডিএমপি কমিশনার।
ডিএমপি কমিশনার বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের ২৫তম সভাপতি হিসেবে গত ১২ ডিসেম্বর ২০২৩ তারিখে দায়িত্বভার গ্রহণ করেছেন।
সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ও বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাবের সহ-সভাপতি এ কে এম হাফিজ আক্তার বিপিএম-বার; র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক ও সদস্য বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ইমতিয়াজ আহম্মেদ, পিপিএম; গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সদস্য বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম (বার); ৫ এপিবিএন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) ও সদস্য বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব শামীমা আক্তার; ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ফারুক হোসেন; পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার ও টিম ম্যানেজার বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব মোহাম্মদ আবু তাহের পিপিএম-সেবা; ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) ও সদস্য বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব মোঃ ওবায়দুর রহমান এবং ডিএমপির সহকারী পুলিশ কমিশনার (ফোর্স) ও সদস্য বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব সৌম্য শেখর পাল।
প্রসঙ্গত, বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একটি পেশাদার ফুটবল দল। ক্লাবটি বাংলাদেশ পুলিশের নিজস্ব অর্থায়ন ও মালিকানায় পরিচালিত। দলটি ১৯৯৮ সালে সিনিয়র ডিভিশন ফুটবল লিগে খেলে। ২০১৩ সালে দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন হয়। ২০১৫ সালে ক্লাবটির পেশাদার ফুটবল ক্লাব হিসেবে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে অভিষেক হয়। ২০১৮-১৯ মৌসুমে দলটি বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের শিরোপা জিতে প্রথমবারের মত বাংলাদেশের পেশাদার ফুটবল লিগের সর্বোচ্চ স্তর বাংলাদেশ প্রিমিয়ার লিগে উন্নীত হয়। ২০১৯-২০ মৌসুম হতে দলটি প্রিমিয়ার লিগে খেলছে। লিগের ২০২২-২৩ মৌসুমে তারা তৃতীয় হয়েছে। দেশের শীর্ষ ঘরোয়া লিগে এটিই তাদের সেরা সাফল্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews