বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

আগারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক আহত, ট্রাক চালক গ্রেফতার

  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৮ Time View

রাজধানীর আগারগাঁওয়ে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল চালক আহত হয়েছেন। এ দুর্ঘটনার পর ট্রাক চালককে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ।
গতকাল শনিবার রাতে ঘটনাস্থল থেকে ডাম্প ট্রাকের চালক মোঃ বেল্লাল হোসেনকে গ্রেফতার করা হয়।
শেরেবাংলা নগর থানার অভিসার ইনচার্জ মুঃ আহাদ আলী জানান, গতকাল শনিবার রাত ১০টার দিকে শ্যামলী শিশু মেলা ক্রসিং থেকে আগারগাঁওয়ের দিকে যাবার পথে একটি ডাম্প ট্রাক একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চালক ছিটকে পরে যায়। দুর্ঘটনার পর ট্রাকটি না থামিয়ে চালক সামনে আগাতে থাকে। এতে মোটরসাইকেলটি ট্রাকটির নিচে চলে যায়। রাস্তায় মোটরসাইকেলের ঘর্ষণের ফলে প্রথমে মোটরসাইকেল ও পরে ট্রাকের নিচের অংশে আগুন ধরে যায়। এক পর্যায়ে ট্রাকটি আগারগাঁও ক্রসিংয়ে থেমে যায়।
অফিসার ইনচার্জ আরো জানান, আহত মোটরসাইকেল চালকের নাম রঞ্জন মজুমদার। তিনি মানিকগঞ্জ জেলার ঘিওর থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিলেন। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতাল চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনায় তার ডান পা ভেঙ্গে গেছে।
গ্রেফতারকৃত ট্রাক চালকের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা রুজু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews