বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি বাংলাদেশ পুলিশের বিনম্র শ্রদ্ধা

  • Update Time : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৭১ Time View

মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষে আজ শনিবার সকালে রাজারবাগ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ পুলিশ।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদু্জ্জামান খান এমপি; জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো: মোস্তাফিজুর রহমান, বিপিএএ; ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম; বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার); ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার); বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্ক (BPWN) এর সভাপতি ও স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি আমেনা বেগম এবং বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।
শ্রদ্ধা নিবেদনকালে বিউগলে করুণ সুর বেজে ওঠে। এসময় ডিএমপির একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে বীর শহীদদের সম্মান জানান।
শহীদদের স্মৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। আমরা যারা বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে এই দেশটি স্বাধীন করেছি, আমাদের কাছে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা গভীর শ্রদ্ধার সাথে দিনটি স্মরণ করি।
শহীদ বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদনকালে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews