বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

ওয়ারীতে ডাকাতি মামলার ঘটনায় গ্রেফতার-৭; ডিবি প্রধান

  • Update Time : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৪০০ Time View

রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে সালাম দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে ডাকাতি করা চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা-ওয়ারী বিভাগের একটি টিম।
গ্রেফতারকৃতদের নাম মোঃ সজল সিদ্দিক ওরফে ইশা, মোঃ আবুল হোসেন, মোঃ রফিকুল ইসলাম সবুজ, মোঃ আরেফিন, মোঃ আমির আলী, মোঃ মোমিন প্রামাণিক ও শাহিন। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতিকৃত ৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ হোসেন পিপিএম-সেবা এর নেতৃত্বে মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গত শনিবার দুপুরে ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গত ৪ ডিসেম্বর বেলা বারোটার দিকে ব্যাংক কর্মকর্তা শাখাওয়াত হোসেন মতিঝিল থেকে রিকশাযোগে ওয়ারীর র‌্যাংকিন স্ট্রিটের একটি হোটেলে দুপুরের খাবারের জন্য যাচ্ছিলেন। তিনি হোটেলের কাছাকাছি আসলে রিকশাযোগে কয়েকজন লোক এসে সালাম দিয়ে তার গতিরোধ করে। এরপর তাকে অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছে থাকা নগদ ২৪ হাজার টাকা ছিনিয়ে নেয়।
তিনি বলেন, ভুক্তভোগী এ ব্যাংক কর্মকর্তা বাদী হয়ে ওই দিন ওয়ারী থানায় একটি ডাকাতি মামলা করেন। মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা টিম। গত ৬ ডিসেম্বর এই চক্রটি মগবাজার এলাকায় পুনরায় ছিনতাইয়ের জন্য এক ব্যক্তির গতিরোধ করলে দলের মূলহোতা সজলসহ তিনজনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে মগবাজার রেলগেট এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের অপর ৪ সদস্যকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গ্রেফতারকৃতদেরকে ওয়ারী থানার মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করলে সজল ও আমির আলী স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews