বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

ডেমরা পুলিশ লাইন্স পরিদর্শন করলেন-ডিএমপি কমিশনার

  • Update Time : শনিবার, ৯ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬২ Time View

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বিপিএম(বার) পিপিএম(বার) গতকাল শুক্রবার ডেমরা পুলিশ লাইন্স পরিদর্শন করেছেন।
এসময় ডেমরা পুলিশ লাইন্সের ব্যারাক, মেস, ক্যান্টিন, অস্ত্রাগারসহ অন্যান্য অফিস পরিদর্শন করেন তিনি। পরে পুলিশ লাইনস পরিদর্শন শেষে বিশেষ কল্যাণ সভায় উপস্থিত হন। কল্যাণ সভায় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ তাদের সুনির্দিষ্ট কিছু সমস্যা ও চাহিদার কথা ডিএমপি কমিশনারের নিকট পেশ করেন। কমিশনার সকলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং প্রত্যেকটি সমস্যা সমাধানের ব্যাপারে সকলকে আশ্বস্ত করেন।
ফোর্সের মনোবল বৃদ্ধিতে দায়িত্বের পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধি ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলা ও শরীরচর্চার পরামর্শ প্রদান করেন ডিএমপি কমিশনার। এ সময় তিনি একটি আমগাছের চারা রোপন করেন।
এসময় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) এ কে এম হাফিজ আক্তার বিপিএম (বার), অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা: আশরাফুজ্জামান বিপিএম, যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম), উপ-পুলিশ কমিশনারগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews