বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

ট্যুর প্যাকেজের নামে প্রতারণা গ্রেফতার-৩

  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৯ Time View

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ওয়েবসাইটে দেশ ও দেশের বাইরে লোভনীয় ট্যুর প্যাকেজসহ বিভিন্ন সেবা প্রদানের নামে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো-সাইফুল আলম ওরফে অপু, মোঃ আহাদ আলম ওরফে তালহা ও মোঃ আমিনুল ইসলাম। এসময় তাদের হেফাজত থেকে প্রতারণায় ব্যবহৃত ১টি ল্যাপটপ, ১৪টি পাসপোর্ট, ১০টি মোবাইল ফোন, ১৫টি সিমকার্ড, ২টি ল্যান্ডফোন, ১টি ওয়াকিটকি সেট, ১টি সিপিইউ, ৫টি এটিএম কার্ড ও ব্যাংকের ৬টি চেক বই উদ্ধার করা হয়।
গতকাল মঙ্গলবার দুপুরে ডিএমপির ডিবি কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে ব্রিফিংকালে এ বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম (বার), পিপিএম (বার)।
অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, একটি চক্র ফেসবুক পেইজ ও ওয়েবসাইটে বিজ্ঞাপন দিয়ে ভ্রমন পিপাসু ব্যক্তিদের আকৃষ্ট করে। কক্সবাজার, সিলেটসহ দেশের বিভিন্ন দর্শনীয় স্থান এবং দেশের বাইরে মালদ্বীপ, শ্রীলংকা, দুবাই, থাইল্যান্ড, মালেশিয়া ও সিঙ্গাপুর ভ্রমণের লোভনীয় প্যাকেজের প্রচার চালায়। ভ্রমণ পিপাসু কোন ব্যক্তি তাদের সাথে যোগাযোগ করে ট্যুরে যাওয়ার আগ্রহ প্রকাশ করলে প্যাকেজের মূল্য হিসেবে অগ্রীম টাকা নেয়। টাকা হাতে পাওয়ার পর প্রতারক চক্র ফেসবুক পেইজ, ওয়েবসাইট ও মোবাইল ফোন নম্বর বন্ধ করে দেয়। এভাবে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে একটি চক্র প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করে বলে তথ্য পাওয়া যায়। এ ধরনের প্রতারণার শিকার এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে বনানী থানায় গত ৪ নভেম্বর একটি মামলা রুজু হয়।
তিনি বলেন, ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের ইনচার্জ অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আশরাফউল্লাহ, পিপিএম-এর নেতৃত্বে মামলাটি তদন্তকালে প্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের শনাক্ত করা হয়। পরে গতকাল সোমবার দিবাগত রাতে ভাটারা ও কলাবাগান এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
বনানী থানার মামলায় গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ধরনের প্রতারণা এড়াতে সর্বসাধারণের জন্য কিছু পরামর্শ দিয়েছেন গোয়েন্দা এ কর্মকর্তা। তিনি বলেন, যে কোন ওয়েবসাইট বা ফেসবুক পেইজের পরিচয় নিশ্চিত না হয়ে লেনদেন করা থেকে বিরত থাকতে হবে। আকর্ষণীয় ও কম খরচের বিজ্ঞাপনে প্রলুব্ধ না হয়ে বৈধ লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সি থেকে সেবা গ্রহণ করা উচিত। প্রতারণাকারী বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তির সন্ধান পেলে নিকটস্থ থানায় বা আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করা। নিজের পাসপোর্ট অন্য কারো হাতে বা হেফাজতে না দেওয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews