বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ :
রাজশাহী রেঞ্জের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হাতিরঝিলে ডাকাতির প্রস্তুতিকালে সংঘবদ্ধ দলের ৪ সদস্য গ্রেফতার প্রয়াত সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও স্পীকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে ভারপ্রাপ্ত স্পীকারের অংশগ্রহণ ডিএমপির মুগদা ও খিলক্ষেত থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ জন গ্রেফতার কালো ধোঁয়া নির্গমন: জুলাই মাসে ডিএমপির ৯১৫ মামলা ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯০৮ মামলা উত্তরায় চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; ২টি চোরাই ভ্যান উদ্ধার শাহজাহানপুরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৪ জন গ্রেফতার, মামলা ৫৮ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ডিবি

১০ হাজার ইয়াবাসহ গ্রেফতার-৩:-উত্তরা ডিবি

  • Update Time : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩
  • ৪২৯ Time View

রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।
গ্রেফতারকৃতদের নাম আমির হোসেন, মোঃ সালামত উল্লাহ ও মোঃ শাহাদত হোসেন। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা ও মাদক কারবারে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আজ রবিবার সকালে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা জোনাল টিম।
অভিযানের নেতৃত্ব দেয়া অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার বদরুজ্জামান জিল্লু বিপিএম জানান, কয়েকজন লোক উত্তরা পশ্চিম থানার ১৩ নাম্বার সেক্টরের সোনারগাঁও জনপথ মোড় এলাকায় মাদক বিক্রির জন্য অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতরা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved weeklyekusheynews.com
Theme Customized By BreakingNews